Breaking News
 
JPSC-JSSC protest: ‘দুর্নীতি নয়, স্বচ্ছ নিয়োগ চাই’, জলকামানের সামনে জেন জি-র প্রতিবাদে উত্তপ্ত রাঁচি Halisahar incident: স্বামীর মৃত্যুর সুবিচারের লড়াই, সন্তানদের ভবিষ্যৎ! শুভেন্দুর ‘রাজধর্মে’ মুগ্ধ নিহত কর্মীর স্ত্রী CM Suvendu Adhikari: ‘যেখানে খুশি যান, পুলিশকে সময়মতো জানাবেন, নিরাপত্তা পাবেন’, মমতার নিরাপত্তা নিয়ে শুভেন্দুর স্পষ্ট বার্তা Jharkhand Student Protest: ৯৮ শতাংশ দাবি পূরণের দাবি খারিজ! নিয়োগ অনিয়মের প্রতিবাদে বিধানসভা অভিযানে ঝাড়খণ্ডের পড়ুয়ারা CM Suvendu Adhikari: হালিশহরে নিহত তৃণমূল কর্মীর পরিবারকে আশ্বাস, আইসি-আইওর বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুভেন্দুর CM Suvendu Adhikari: বদলের বাংলায় সৌজন্যের ছবি, হালিশহরের নিহত তৃণমূল কর্মীর বাড়িতে শুভেন্দু

 

West Bengal

2 years ago

khejuri violence : স্থায়ী সমিতি গঠনকে কেন্দ্র করে বোমা-গুলি খেজুরিতে, আক্রান্ত বিডিও

khejuri violence
khejuri violence

 

পূর্ব মেদিনীপুর  : পঞ্চায়েত সমিতিতে স্থায়ী সমিতি গঠনকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির সংঘর্ষ চরমে ওঠে। রণক্ষেত্র হয়ে ওঠে পূর্ব মেদিনীপুরের খেজুরি-২ ব্লকের নিচকসবা এলাকা। বিডিওর দফতর লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে।

পরিস্থিতি মোকাবিলায় এলাকায় মোতায়েন করা হয় বিরাট পুলিশ বাহিনী। তার পরেও বোমা-গুলি চলে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে বিডিও দফতরে হাজির হন কাঁথির সাংসদ শিশির অধিকারী। বিজেপির দাবি, তৃণমূল এ সব করেছে। তৃণমূলের পাল্টা দাবি, তারা জিতছে বুঝেই বিজেপি হামলা করেছে।

ঝামেলার জেরে খেজুরি-২ ব্লকের স্থায়ী সমিতি গঠন স্থগিত হয়ে গিয়েছে। অভিযোগ, এই ঘটনায় এখন পর্যন্ত বিজেপির বেশ কয়েক জন গুরুতর জখম হয়েছেন। যদিও তৃণমূলের দাবি, বিজেপি কর্মীরাই হামলা চালিয়েছেন।

খেজুরি-২ পঞ্চায়েত সমিতির ১৫টি আসনের মধ্যে ১০টিতে একক ভাবে জয়ী হয়েছে বিজেপি। তৃণমূল জিতেছে পাঁচটি আসনে। কিন্তু বোর্ড গঠনের আগেই বিজেপির মণ্ডল সভাপতি এবং তাঁর অনুগামীরা তৃণমূলে যোগ দেন।

ওই আট জন সদস্যের সমর্থনে তৃণমূল বোর্ড গঠন করে। মঙ্গলবার সেখানে স্থায়ী সমিতি গঠন ছিল। অঙ্কের হিসাবে বিধায়ক, জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত প্রধান মিলিয়ে বিজেপির পাল্লা ভারী ছিল বলে খবর। বিজেপির দাবি, সে কারণেই হামলা করছে তৃণমূল।


You might also like!