West Bengal

2 years ago

East Burdwan :মিলল আদিবাসী মহিলার রক্তাক্ত দেহ, ঘনাচ্ছে রহস্য

Bloody body of tribal woman found, mystery deepens
Bloody body of tribal woman found, mystery deepens

 

পূর্ব বর্ধমান, ৯ আগস্ট : অসুস্থতার জন্য গ্রামের এক চিকিৎসকের কাছে ওষুধ আনতে গিয়েছিলেন জনমজুর মহিলা। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর বুধবার সকালে উদ্ধার হয় তাঁর রক্তাক্ত দেহ।

এদিন সকালে বাড়ি থেকে বেশকিছুটা দূরে দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য পূর্ব বর্ধমানের আউশগ্রামে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

পুলিশসূত্রের খবর, মৃত মহিলার নাম সুমি সোরেন (৪৫)। সোমাইপুর গ্রামের লাইকিংপাড়ার বাসিন্দা তিনি। স্বামী জামরু সোরেন প্রায় সাত বছর আগে মারা যান। বাড়িতে রয়েছেন এক ছেলে ও পুত্রবধূ। তিনজনই জনমজুর।

মৃতার বাড়ির লোকেরা জানান, মঙ্গলবার সন্ধেয় তাঁর শাশুড়ি নখকুনির যন্ত্রণার কারণে গ্রামেরই এক চিকিৎসকের কাছে ওষুধ আনতে গিয়েছিলেন। তারপর থেকে বাড়ি ফিরে আসেননি। অনেক রাত পর্যন্ত খোঁজাখুঁজি চলে। ছেলে মিঠুন বলেন, “মা বাড়ি ফিরে আসছে না দেখে আমি পাড়াপ্রতিবেশীদের বলি। এদিন সকালে খবর পাই মাকে কেউ খুন করে দিয়েছে।”


You might also like!