Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

BJP:মমতার মামারবাড়ির পাড়ায় জিতলেন বিজেপি

BJP won in Mamatar's uncle's neighborhood
BJP won in Mamatar's uncle's neighborhood

 

বীরভূম, ১১ জুলাই  : তৃণমূলের নবজোয়ার যাত্রায় বীরভূমে এসেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তিনি এখানে কুশুম্বা গ্রামে এসে দাদুর সঙ্গে দেখা করেন৷ প্রায় ১০ বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মামা অনিল মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন অভিষেক৷ সাক্ষাৎ হয় নাতি-দাদুর।

এই গ্রামে মামারবাড়িতেই মুখ্যমন্ত্রী বড়ো হয়েছেন। মামা নিহার মুখোপাধ্যায় ও মামী পম্পা মুখোপাধ্যায় রয়েছেন গ্রামের এই বাড়িতে৷ তবে তৃণমূল নেত্রীর মামা অনিল মুখোপাধ্যায় অসুস্থ৷ বীরভূম সফরে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর দাদুকে কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করানোর কথা জানিয়েছিলেন৷

রামপুরহাট ১ নম্বর ব্লকের কুশুম্বা গ্রামে পঞ্চায়েত নির্বাচনের তিনটি আসনের মধ্যে দু'টিতে জয়ী বিজেপি প্রার্থীরা ৷ এখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামারবাড়ি ৷ এখানে তিনটির মধ্যে দু'টি আসনে জয়লাভ করলেন বিজেপির দুই প্রার্থীরা ৷ উল্লেখ্য, জেলার দাপুটে তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এবারের পঞ্চায়েত ভোটে নেই ৷ তিনি ও তাঁর কন্যা এখন তিহাড় জেলে বন্দি ৷

দলের নেতাকর্মীদের অনেকের আশা ছিল অন্তত মামামবাড়ি অভিষেকের মুখ রাখতে পারবে। এই অঞ্চলের তিনটির মধ্যে একটি মাত্র আসনে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী। এই পঞ্চায়েতের ৩১ নম্বর বুথে জয়ী বিজেপি প্রার্থী অর্চনা হাজরা৷ তাঁর কাছে পরাজিত হলেন তৃণমূলের প্রার্থী সাথী লেট ৷ এই গ্রামে ৩২ নম্বর বুথেও জয়ী হয়েছেন বিজেপির প্রার্থী গঙ্গাধর হাজরা। তাঁর কাছে পরাজিত হয়েছেন তৃণমূলের গৌতম লেট। তবে ২৯ নম্বর বুথে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী আদিত্য দত্ত।


You might also like!