West Bengal

2 years ago

Bengal BJP: লোকসভায় এক তৃতীয়াংশ মহিলা প্রার্থী দাঁড় করাতে চায় বিজেপি, কারা পেতে পারেন টিকিট?

Bengal BJP
Bengal BJP

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সংসদে পাশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল। যদিও এখনই তা কার্যকর হচ্ছে না৷ কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে মহিলা সংরক্ষণ বিলের নিয়ম মেনেই এগোতে চান৷ অর্থাৎ কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব চান অন্তত ৩৩ শতাংশে আসনে মহিলা প্রার্থী দিতে।

এখানেই সমস্যায় পড়েছেন বঙ্গ বিজেপির নেতারা। বাংলায় মোট আসন ৪২। ৩৩ শতাংশ আসনে মহিলা প্রার্থী দিতে হলে প্রয়োজন লোকসভা নির্বাচনে লড়ার মতো ১৪ জন নেত্রী। রাজ্য বিজেপির নেতাদের মতে, এখনই লোকসভা নির্বাচনে লড়ার মতো এতজন মহিলা প্রার্থী পাওয়া মুশকিল৷ তবে বাংলায় অন্তত ১০ জন এবং সর্বোচ্চ ১২ জন নারী বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনে লড়বেন।

২০১৯ সালের নির্বাচনে জিতে সাংসদ হয়েছিলেন লকেট চট্টোপাধ‌্যায় এবং দেবশ্রী চৌধুরি। তাঁরা এবারও লড়বেন। এই দুই নেত্রী ছাড়াও অগ্নিমিত্রা পাল, শ্রীরূপা মিত্র চৌধুরী, মাফুজা খাতুন ও ভারতী ঘোষ লড়তে পারেন লোকসভায়। প্রার্থী করা হতে পারে অভিনেত্রী অঞ্জনা বসু, আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল, দলের রাজ‌্য সহ-সভাপতি মধুছন্দা করকে।


You might also like!