Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Governor CV Ananda Bose:রাজ্যপালকে মন্ত্রীর ব্যঙ্গোক্তির পাল্টা দিল বিজেপি

Governor CV Ananda Bose
Governor CV Ananda Bose

 

কলকাতা, ৫ অক্টোবর  : পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের সিকিম সফর নিয়ে রাজ্যের মন্ত্রীর ব্যঙ্গোক্তির পাল্টা দিয়েছে বিজেপি।

বিজেপি-র রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য বৃহস্পতিবার বলেন, "পার্থ ভৌমিক বাধ্য হয়ে এই বিবৃতি দিচ্ছেন। দিল্লিতে ওঁদের ফ্লপ শো হয়েছে। ওভাবে আন্দোলন হয় না। আমরা রাজনৈতিক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী। কিন্তু তাঁর থেকে সামান্য আন্দোলনের শিক্ষাও নেননি ওঁরা। নিজেদের সাফল্য প্রমাণ করতে গিয়ে কোথায় পৌঁছে গিয়েছেন, তা সকলের জানা। রাজ্যপাল সংবেদনশীল অনুভূতিপ্রবণ মানুষ। তিনিই সাংবিধানিক প্রধান হিসেবে ঠিকই কাজ করেছেন। চাকরি চলে যেতে পারে জেনেই পার্থ এমন মন্তব্য করেছেন।"

পার্থর কটাক্ষ নিয়ে মুখ খুলেছেন রাজ্যপালও। তিনি বলেন, "হ্যাঁ আমি পর্যটক। মানুষের অবস্থা দেখতে এসেছি। আমার জুনিয়র অ্যাপয়েন্টিদের মধ্যে কেউ যদি আমার সঙ্গে পর্যটক হিসেবেও থাকতেন! রাজ্যের মানুষের অবস্থা দেখে থাকতে না পেরে দিল্লি থেকে চলে এসেছি।" উত্তরবঙ্গের পরিস্থিতি দেখেই দিল্লি সফর কাটছাঁট করে দুর্গতদের পাশে চলে এসেছেন বলে জানান পার্থবাবু। অন্যদিকে, এদিন শ্বেতিঝোরার ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন রাজ্যপাল। কথা বলেন স্থানীয়দের সঙ্গে।

প্রসঙ্গত, কালিম্পঙের তিস্তা বাজার ও মেল্লি এলাকায় ধস নামায় ১০ নম্বর জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ। কাদাজলে ডুবে গিয়েছে বহু গাড়ি। রাস্তা ভেঙে দু’ ফাঁক হয়ে গেছে। কোথাও কোথাও মুছে গিয়েছে জাতীয় সড়কের অস্তিত্ব। গাছ ভেঙে ঢুকে গিয়েছে বাড়ির ভিতরে। দোতলা বাড়ি তাসের ঘরের মতো ভেঙে চুরমার। এদিন এলাকা পরিদর্শনে যান জিটিএ চেয়ারম্যান অনীত থাপাও। পরিস্থিতি এতটা ভয়াবহ, তা ভাবতেও পারেননি বলে তিনি জানিয়েছেন।


You might also like!