Breaking News
 
Sharadwat Mukhopadhyay Statement: চিকিৎসকদের ৯৬ ঘণ্টা টানা ডিউটির নির্দেশ? বিতর্কের মাঝে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী Ration scam: মন্ত্রীর সামনে কান ধরে ওঠবস, তবু শেষরক্ষা হল না! অনিয়মের অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার Suruchi Sangha: দুর্গাপুজোর আগেই সুরুচিতে পালাবদল, ‘বিশ্বাস ব্রাদার্স’দের সরিয়ে নতুন কমিটির দায়িত্বে বিজেপি বিধায়ক Suvendu Adhikari: শ্রাবণ মাসে নতুন আয়োজন সরকারের,পুণ্যার্থীদের স্বাগত জানাতে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির পরিকল্পনা TMC 21 July: ধর্মতলায় জমায়েত বন্ধ কেন? পুলিশের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে মমতাপন্থী তৃণমূল Rajya Sabha Nomination: পদ্ম প্রতীকে ফের রাজ্যসভায় ফেরার প্রস্তুতি, শুভেন্দু-শমীককে পাশে নিয়ে মনোনয়ন সুখেন্দুদের

 

West Bengal

2 months ago

Amit Shah: বাংলায় বিজেপির ২০০ ছোঁয়া, অমিত শাহর পোস্টে কড়া বার্তা—‘এমন শিক্ষা দিয়েছে’

Amit Shah
Amit Shah

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গেরুয়া ঝড়ে বিধ্বস্ত বাংলা—২০০-র গণ্ডি পেরিয়ে অভূতপূর্ব জয় বিজেপির! আর এই ঐতিহাসিক ফলাফল সামনে আসতেই তৎপর কেন্দ্রীয় নেতৃত্ব। সমাজমাধ্যমে বাংলাতেই বিস্ফোরক বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর কথায়, “বাংলার মানুষ অনুপ্রবেশকারী ও তাদের স্বার্থরক্ষাকারীদের এমন শিক্ষা দিয়েছে, যা তোষণের রাজনীতি করা দলগুলো কোনোদিন ভুলতে পারবে না।” এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা। বিজেপির জয়ের পেছনে ‘অনুপ্রবেশ’ ইস্যু যে বড় ফ্যাক্টর ছিল, শাহের বক্তব্যে যেন তা আরও স্পষ্ট হয়ে উঠল।

বাংলার জনগণের উদ্দেশে অমিত শাহ লিখেছেন, 'এই বিপুল জনাদেশ ভয়, তোষণ এবং অনুপ্রবেশকারীদের রক্ষকদের বিরুদ্ধে বাংলার মানুষের জোরালো জবাব। এটি TMC-র ‘ভয়’-এর ওপর নরেন্দ্র মোদি -জির প্রতি ‘ভরসা’র জয়। বাংলা যে আশা ও আকাঙ্ক্ষা নিয়ে নরেন্দ্র মোদীজির নেতৃত্বের উপর এই বিশ্বাস রেখেছে, আমরা অবশ্যই তা পূরণ করব।' 

দলীয় কর্মী-সমর্থকদের প্রতি ধন্যবাদ জানাতেও ভোলেননি অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, 'আমার মতো প্রতিটি বিজেপি কর্মীর জন্য এটি গর্বের মুহূর্ত যে গঙ্গোত্রীতে মা গঙ্গার উৎস থেকে শুরু করে গঙ্গাসাগর পর্যন্ত আজ সর্বত্র বিজেপির গেরুয়া পতাকা গর্বের সঙ্গে উড়ছে। বাংলায় বিজেপির এই ঐতিহাসিক জয় আমাদের অসংখ্য কর্মীর ত্যাগ, সংগ্রাম ও আত্মবলিদানের ফল। এটি সেই সব পরিবারের ধৈর্যের জয়, যারা হিংসা সহ্য করেও গেরুয়া পতাকা ছাড়েননি।' তিনি আরও লেখেন, 'শূন্য থেকে আজ বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছানোর এই কঠিন যাত্রায় যেসব কর্মী নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন, হিংসার শিকার হয়েছেন, নির্যাতন সহ্য করেছেন, তবুও আদর্শের পথ থেকে একচুলও সরেননি, সেই সকল কর্মী ও তাঁদের পরিবারকে প্রণাম জানাই। বাংলার মানুষ এই বিপুল জনসমর্থনের মাধ্যমে বিজেপির সেই সকল শহীদ কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।' 

You might also like!