Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Rahul Gandhi in WB:রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় ‘আপত্তি’বীরভূম পুলিশের,মাধ্যমিক-বিধি লঙ্ঘনে ব্যবস্থার হুঁশিয়ারি

Rahul Gandhi
Rahul Gandhi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বাংলায় ঢোকার পর থেকেই বারবার বাধা ন্য়ায় যাত্রায়। ফের রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় বাধা দেওয়ার অভিযোগ রাজ্য প্রশাসনের বিরুদ্ধে। প্রদেশ কংগ্রেসের অভিযোগ, মাধ্যমিক পরীক্ষার অজুহাত দেখিয়ে রাহুলের রোড শো, সভা এমনকী হাত নাড়িয়ে জনসংযোগেরও অনুমতি দেওয়া হয়নি। শুধু তাই নয়, মুর্শিদাবাদের কান্দিতে আটকে দেওয়া হয়েছে কংগ্রেসের  যাত্রা। যার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস নেতারা। 

পুলিশ সুপারের দফতরের তরফ থেকে জানানো হয়েছে, কংগ্রেসের পক্ষে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য পুলিশের তরফ থেকে সেই আবেদন বাতিল করা হয়।। কিন্তু তা সত্ত্বেও আজকে বীরভূম জেলায় প্রবেশ করছে রাহুল গান্ধীর ভারত জড়ো ন্যায় যাত্রা। সে ক্ষেত্রে, পরিস্থিতি বুঝে পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার। পাশাপাশি, কোনও পথসভা বা জনসভা করলেও ব্যবস্থা নেওয়া হয় বলে জানানো হয়েছে।

রাহুলের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম, আওগ্রাম, এড়োয়ালি, পারুলিয়া হয়ে শুক্রবার বীরভূমের তারাপীঠ থানার বুধিগ্রাম অঞ্চলের মাঝিপাড়ায় পৌঁছনোর কথা। রাহুলের সঙ্গে থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আগে রাহুলের আসার কথা ছিল সকাল সাড়ে ৯টা নাগাদ। কংগ্রেস সূত্রের খবর, মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে তা পিছনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিকেল সাড়ে ৪টে পর্যন্ত রাহুল গান্ধীর বীরভূমে থাকার কথা। কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, ১৪ নম্বর জাতীয় সড়কের উপরে, রামপুরহাট থানার মনসুবা মোড় ও বগটুই মোড় হয়ে রাহুল গান্ধীর গাড়ি ভাঁড়শালাপাড়া মোড়ে আসবে। সেখানে দলীয় কর্মীদের উদ্দেশে গাড়ি থেকেই ধন্যবাদ জ্ঞাপন করার কথা রাহুলের। সেই কারণে ভাঁড়শালাপাড়া মোড়ে রাহুলের গাড়ি কিছু ক্ষণের জন্য দাঁড় করানো হতে পারে। জেলা কংগ্রেস সভাপতি মিল্টন রশিদ জানান, রাহুলের যাত্রাপথে জেলার ২৫০ জন দলীয় কর্মী থাকবেন। মাড়গ্রাম থানার ভোল্লা ক্যানাল মোড় পেরিয়ে একটি বেসরকারি স্কুলে রাহুলের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এর পরে জাতীয় সড়ক ধরে নলহাটি ও মুরারইয়ের রাজগ্রাম পেরিয়ে ‘ন্যায় যাত্রা’ চলে যাবে ঝাড়খণ্ডে।


You might also like!