West Bengal

2 years ago

Two killed in accident: লাটাগুড়িতে ওভারব্রিজ থেকে নীচে পড়ল বাইক; মৃত্যু দু'জনের, জখম একজন

Bike falls off overbridge in Lataguri; Two dead, one injured
Bike falls off overbridge in Lataguri; Two dead, one injured

 

জলপাইগুড়ি, ২২ আগস্ট : জলপাইগুড়ি জেলার লাটাগুড়িতে ওভারব্রিজ থেকে পড়ে গিয়ে মৃত্যু হল বাইক আরোহী এক যুবক ও এক যুবতীর। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও এক যুবক, তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মঙ্গলবার ভোরে লাটাগুড়ি-চালসাগামী ৩১ নম্বর জাতীয় সড়কের বিচাভাঙ্গা রেলওয়ে ক্রসিংয়ে রেললাইনের ওপর বাইক-সহ ওই তিনজনকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁদের মধ্যে একজনের হাত-পায়ের নড়াচড়া দেখে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে ক্রান্তি ফাঁড়ির পুলিশ।

তবে ঠিক কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল তা স্পষ্ট নয়। তবে স্থানীয়দের অনুমান, নির্মীয়মাণ রেলওয়ে ওভারব্রিজের কিছুটা কাজ অর্ধসমাপ্ত। সেটা বুঝতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে ওভারব্রিজ থেকে বাইক-সহ নীচে পড়ে যান তিনি আরোহী। তাঁদের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে ক্রান্তি ফাঁড়ি।

You might also like!