West Bengal

2 years ago

Bangalore Superfast train caught fire at Malda:মালদায় বেঙ্গালুরু সুপারফাস্ট ট্রেনে আগুন

Bangalore Superfast train caught fire at Malda
Bangalore Superfast train caught fire at Malda

 

মালদা,৩ সেপ্টেম্বর  : মালদহ স্টেশন ছাড়ার সময় তিনসুকিয়াগামী ডাউন বেঙ্গালুরু সুপারফাস্ট ট্রেনে আগুন লাগে। রবিবার ট্রেনটিতে আগুন দেখতে পান রেলকর্মীরা। এর পরেই জরুরি ব্রেক কষে দাঁড় করানো হয় ট্রেনটিকে। ফিরিয়ে আনা হয় মালদহ স্টেশনে। এরপরই দ্রুততার সঙ্গে যাত্রীদের নামিয়ে আনার ব্যবস্থা করেন রেল কর্মীরা। কারও কোনও ক্ষতি হয়নি বলেই রেল সূত্রে জানা যাচ্ছে।

রেল সূত্রে খবর, ২২৫০২ বেঙ্গালুরু সুপরাফাস্ট এক্সপ্রেস ট্রেনটি অসমের নিউ তিনসুকিয়া থেকে বেঙ্গালুরুর যাচ্ছিল । মালদহ ছেড়ে এগোনোর পরই শীতাতপ নিয়ন্ত্রিত বি১ কোচে আগুন লাগে। ট্রেনটিকে আপাতত মালদা স্টেশনে দাঁড় করিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন রেলের ইঞ্জিনিয়ারেরা। কী কারণে ধোঁয়া বেরোচ্ছিল বি১ কোচটি থেকে, তা খতিয়ে দেখা হচ্ছে। আগুনের উৎস কী, তা বোঝার চেষ্টা করছেন রেলকর্মীরা। রেলের একটি সূত্রে জানা গিয়েছে, বি১ কোচটি পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোচ পরিবর্তনের পরেই ট্রেনটি ছাড়া হতে পারে। এই ঘটনা কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। তবে রেল সূত্রে খবর, ধোঁয়া বেরোতে দেখেই ট্রেনটিকে দাঁড় করিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। যার জেরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।


You might also like!