Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Sheikh Shahjahan : স্টেটাস আপডেটের পর এবার জামিনের আবেদন, তবুও অধরা শাহজাহান

Sheikh Shahjahan (File Picture)
Sheikh Shahjahan (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সন্দেশখালি কান্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান অন্তরালে থেকেই তার কাজকর্ম চালিয়ে যাচ্ছে। স্থানীয় নেতৃত্ব থেকে আইনজীবী সকলেই তার নাগাল পাচ্ছেন, একমাত্র পুলিশ ছাড়া।সোমবার ইডি দফতরে হাজির না হলেও  মঙ্গলবার তিনি আগাম জামিনের আবেদন জানালেন ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ ইডি  আদালতে। শেখ শাহজাহানের  সই করা হলফনামা আদালতে পেশ করেই তাঁর আগাম জামিনের আবেদন জানিয়েছেন আইনজীবী জাকির হোসেন। তা গ্রহণ করে আগামী ৩ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেছে ব্যাঙ্কশাল আদালত। 

সূত্রের খবর, সোমবারই আইনজীবীকে সই করা হলফনামা পাঠিয়েছিলেন শেখ শাহজাহান। আজ তিনি তা আদালতে পেশ করেন। এদিকে, ইডির তরফে এই আগাম জামিন মামলার জন্য প্রস্তুতি ছিল না। তাই ইডি শাহজাহানের আগাম জামিনের বিরোধিতা করে পালটা হলফনামা দেওয়ার জন্য সময় চায় আদালতের কাছে। বিচারক তা মঞ্জুর করেন। ফলে শুনানি পিছিয়ে দেওয়া হয়।  

রেশন দুর্নীতি মামলার তদন্তে গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। সেদিন থেকেই নিখোঁজ শাহজাহান। এর পর ২৪ তারিখও সেখানে গিয়ে ইডি তল্লাশি চালায়। শাহজাহানের তালাবন্ধ বাড়ির সামনে তাঁকে ইডি দপ্তরে হাজিরার নোটিস টাঙিয়ে দিয়ে আসা হয়।  কিন্তু সেই নোটিসেও সাড়া দেননি সন্দেশখালির তৃণমূল নেতা। উলটে আইনি রক্ষাকবচ চেয়ে নিজের সই করা হলফনামা দিয়ে আগাম জামিনের আবেদন করেন। এনিয়ে মোট তিনটি মামলা দায়ের হয়েছে শাহজাহানের বিরুদ্ধে আর এখানেই উঠছে প্রশ্ন। কেন শাহজাহানের নাগাল পাচ্ছে না পুলিশ? কেন গ্রেপ্তার করা যাচ্ছে না? তবে সূত্রের আরও খবর, শাহজাহানকে গ্রেপ্তার করা সহজ নয়, হাজারও আইনি জট রয়েছে।  

You might also like!