West Bengal

2 years ago

Attempts to stop Shuvendu's meeting in Khejuri :খেজুরিতে শুভেন্দুর সভা আটকানোর প্রচেষ্টা, রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের

Attempts to stop Shuvendu's meeting in Khejuri
Attempts to stop Shuvendu's meeting in Khejuri

 

কলকাতা, ২৪ আগস্ট  : ২৬ অগস্ট খেজুরিতে সভা করতে পারবেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। শুভেন্দুর একটি সভা নিয়ে মামলায় হাই কোর্ট জানাল, সামান্য অশান্তি হলেই ১৪৪ ধারা করা যায় না। এ রাজ্যে জরুরি অবস্থা জারি হয়নি।

বিচারপতি জয় সেনগুপ্ত এ ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করে বলেন, "এটা কোনও পুলিশ স্টেট নয় বা জরুরি অবস্থা জারি হয়নি, যে এইভাবে ১৪৪ ধারা জারি করা হবে৷ বিরোধীদের আটকাতে এমন বাচ্চাদের মত যুদ্ধ করা যায় না।" কাঁথির এসডিও'র জারি করা ১৪৪ ধারার নির্দেশ খারিজ করে রাজ্যকে তুলোধনা করে হাইকোর্ট । একইসঙ্গে ২৬ আগস্ট নতুন করে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিলেন বিচারপতি।

বিচারপতি নির্দেশে জানিয়েছেন, ১৪৪ ধারা জারির ক্ষেত্রে কোনও পূর্ব কারণ দেখানো হয়নি । আর ঠিক সভার আগের দিন জারি করা হয়েছে, যা নিয়ে প্রশ্ন উঠছে । সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই ভাবে ১৪৪ ধারা জারি করা যায় না। এমন নির্দেশ খারাপ ধারণা তৈরি করে।

কাউকে আটকানোর জন্য এটা করা হচ্ছে বলে মনে হওয়া স্বাভাবিক। ১০ দিনে চারটে এফআইআর হয়েছে সেখানে এর প্রেক্ষিতে ১৪৪ ধারা জারি। আদালত মনে করছে, ১৪৪ ধারা জারির ক্ষেত্রে আইনে যেসব অবস্থার কথা বলা আছে তার কোনওটাই নেই এই ক্ষেত্রে। আশঙ্কার কথা বলা হলেও নির্দিষ্টভাবে কোনও ঘটনার কথা পুলিশ বলছে না। কোর্ট একেবারেই এই ১৪৪ ধারা জারির পক্ষে পরিস্থিতি আছে বলে মনে করেছে না।

আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব যে রাজ্যের, তাও জানিয়ে দিয়েছে আদালত। ২৬ অগস্ট দুপুর ২টো থেকে সন্ধে ৬টা পর্যন্ত সভা করতে পারবেন বিরোধী দলনেতা। উদ্যোক্তাদের তরফে তিনজনের নাম দেওয়া হবে, যাদের সঙ্গে পুলিশ যোগাযোগ রাখবে বলে নির্দেশে জানিয়েছেন বিচারপতি। সভা থেকে যাতে উস্কানিমূলক মন্তব্য না-করা হয় সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে ৷ পূর্ব মেদিনীপুর এসপিকে সভায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে।


You might also like!