Breaking News
 
Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প

 

Abhishek's convoy was attacked:অভিষেকের কনভয়ে হামলার দায়ে ধৃত বেশ কয়েকজন, কারণ জানতে জেরা পুলিশের

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

ঝাড়গ্রাম, ২৭ মে : ঝাড়গ্রামে লোধাশুলি থেকে শালবনি যাওয়ার পথে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় বেশ কয়েক জনকে আটক করেছে পুলিশ। কী কারণে হামলা, তা জানতে ধৃতদের ঝাড়গ্রাম থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে মোট কত জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি নিয়ে শুক্রবার ঝাড়গ্রাম শহরে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যায় রোড-শো শেষে তাঁর কনভয় যখন শালবনির দিকে এগোচ্ছে, সেই সময় রাস্তার দু’পাশে কুড়মিরা স্লোগান তোলেন। তফসিলি জাতির স্বীকৃতি আদায়ের দাবিতে সম্প্রতি টানা আন্দোলন করছে ওবিসি শ্রেণিভুক্ত ওই সম্প্রদায়। তাদের আন্দোলনের আঁচে বেশ কয়েক বার ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলা অচল হয়েছে। বন্ধ হয়েছে ট্রেন চলাচল। শুক্রবার সন্ধ্যায় কুড়মি সম্প্রদায়ের ওই বিক্ষোভ পরে অশান্তির আকার নেয়। অভিযোগ, কনভয়ের দিকে ইট-পাটকেল ছোড়া হয়। সেই ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।








শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…