West Bengal

1 hour ago

Cooch Behar News: কোচবিহারে এসইউসিআইয়ের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ

SUCI & Forward Bloc Offices vandalized
SUCI & Forward Bloc Offices vandalized

 

কোচবিহার, ২৯ জুলাই : বুধবার ভোররাতে কোচবিহারে এসইউসিআই-এর দলীয় কার্যালয়ে দুষ্কৃতী হামলার অভিযোগকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোররাতে একদল দুষ্কৃতী তাণ্ডব চালায় এসইউসিআইয়ের কোচবিহার জেলা কার্যালয়ে। অভিযোগ, দুষ্কৃতীরা হাতে লোহার রড নিয়ে এসে পার্টি অফিসের বন্ধ দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এরপরই শুরু হয় বেপরোয়াভাবে ভাঙচুর। অফিসের ভেতরে থাকা সাইকেল, আলমারি, চেয়ার, টেবিল থেকে শুরু করে ফ্যান— কিছুই বাদ পড়েনি হামলাকারীদের হাত থেকে। এমনকি দেওয়ালে টাঙানো মনীষীদের ছবিও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি, গুরুত্বপূর্ণ কাগজ, নথিপত্র এবং বইপত্র তছনছ করে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারে। দুষ্কৃতীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন দলীয় সমর্থকরা।

You might also like!