Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

MJN Medical College, Cooch Behar:দুর্নীতির অভিযোগ, এমজেএন মেডিকেলে এসে তদন্তে শুরু স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দলের

MJN Medical College, Cooch Behar
MJN Medical College, Cooch Behar

 

কোচবিহার, ১৯ সেপ্টেম্বর  : কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ । তদন্ত করতে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে এল স্বাস্থ্য দফতরের এক প্রতিনিধি দল। মঙ্গলবার তাঁরা হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করেছেন।

জানা গেছে, দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত করতে সোমবার রাতে প্রতিনিধি দলের সদস্যরা কোচবিহারে আসেন। হাসপাতালের বিভিন্ন আর্থিক লেনদেনে দুর্নীতির অভিযোগ তুলে স্বাস্থ্যভবনের সচিবের কাছে চিঠি পাঠিয়েছিলেন হাসপাতালের প্রাক্তন অ্যাকাউন্টস অফিসার। তারই প্রেক্ষিতে মঙ্গলবার তাঁরা হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করেছেন। স্বাস্থ্যভবন থেকে আসা ওই প্রতিনিধিদলে তিনজন সদস্য রয়েছেন। তাঁরা সংশ্লিষ্ট হাসপাতালের শেষ পাঁচ বছরের আর্থিক লেনদেনের বিষয়গুলি খতিয়ে দেখবেন।

You might also like!