Breaking News
 
Sharadwat Mukhopadhyay Statement: চিকিৎসকদের ৯৬ ঘণ্টা টানা ডিউটির নির্দেশ? বিতর্কের মাঝে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী Ration scam: মন্ত্রীর সামনে কান ধরে ওঠবস, তবু শেষরক্ষা হল না! অনিয়মের অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার Suruchi Sangha: দুর্গাপুজোর আগেই সুরুচিতে পালাবদল, ‘বিশ্বাস ব্রাদার্স’দের সরিয়ে নতুন কমিটির দায়িত্বে বিজেপি বিধায়ক Suvendu Adhikari: শ্রাবণ মাসে নতুন আয়োজন সরকারের,পুণ্যার্থীদের স্বাগত জানাতে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির পরিকল্পনা TMC 21 July: ধর্মতলায় জমায়েত বন্ধ কেন? পুলিশের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে মমতাপন্থী তৃণমূল Rajya Sabha Nomination: পদ্ম প্রতীকে ফের রাজ্যসভায় ফেরার প্রস্তুতি, শুভেন্দু-শমীককে পাশে নিয়ে মনোনয়ন সুখেন্দুদের

 

West Bengal

2 months ago

Mamata Banerjee : গণনাকেন্দ্র ঘিরে সংঘর্ষের অভিযোগ, কমিশনের রিপোর্টে খারিজ মমতার দাবি

Mamata Banerjee allegation counting irregularities
Mamata Banerjee allegation counting irregularities

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : ভোটগণনা ও ফলপ্রকাশ প্রক্রিয়ায় কোনও ধরনের অনিয়ম হয়নি বলে স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন। কমিশনের দাবি, সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে নিয়ম মেনেই গণনা সম্পন্ন হয়েছে।কলকাতা দক্ষিণের ডিইও এ বিষয়ে রিপোর্ট দিয়েছেন। তাতে আরও অভিযোগ, গণনাকেন্দ্রের সিসিটিভি বন্ধ, ধাক্কাধাক্কি করে বের করে দেওয়া-সহ যে একাধিক অভিযোগ মমতা তুলেছেন, সেসব তাঁর মনগড়া বলেও দাবি ডিইও-র। তাঁর রিপোর্ট উল্লেখ করে কমিশন দাবি করল, যা হয়েছে, সমস্তটাই নিয়ম মেনে হয়েছে।

ছাব্বিশের ভোটে নিজের গড় ভবানীপুর থেকে ১৫ হাজারের বেশি ভোটে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাত পর্যন্ত টানটান লড়াই হয়েছে। গণনাকেন্দ্রে নিজে ছিলেন তৃণমূলনেত্রী। সেখান থেকে বেরিয়ে গণনায় কারচুপির অভিযোগ তুলেছেন। বারবার কেন্দ্রীয় বাহিনীর ‘অত্যাচার’ নিয়ে সরব হয়েছেন। মঙ্গলবারও সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,  ‘‘সংবাদমাধ্যমও দেখাতে শুরু করল বিজেপি জিতছে। ৩-৪ রাউন্ড পর থেকেই আমাদের ছেলেদের উপর অত্যাচার শুরু করল। মেরেছে, মেয়েদেরও ছাড়েনি। ১৭ সি ফরম কেড়ে নিয়েছে।” তাঁর আরও অভিযোগ, ‘‘আমি ভিতরে ঢুকলে আমার পেটে মারে, ম্যানহ্যান্ডেল করে। ধাক্কা দিয়ে মারতে মারতে বের করে দিল। মহিলা হিসাবে শুধু নয়, একজন মানুষ হিসেবে আমায় যা অপমান করল, তাতে বুঝলাম কর্মীদের সঙ্গে কী করেছে।” 

তাঁর এই সাংবাদিক বৈঠকের পরই ডিইও-র রিপোর্টটি উল্লেখ করে কমিশন দাবি করল, ভবানীপুরের তৃণমূল প্রার্থীর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। গণনাপ্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, সুষ্ঠুভাবে হয়েছে। কমিশনের যাবতীয় নিয়ম মেনে হয়েছে। গণনা চলাকালীন গণনাকেন্দ্রের সিসিটিভি কখনও বন্ধ হয়নি। গণনা কখনও থমকে যায়নি। ধাক্কাধাক্কির যে অভিযোগ তুলেছেন তৃণমূল প্রার্থী, তাও তাঁর কল্পনাপ্রসূত।

You might also like!