Breaking News
 
Taslima Nasrin: দু'দশক পর কলকাতায় তসলিমা! সাদা-লালপাড় শাড়িতে আবেগঘন প্রত্যাবর্তন Militant Arrested in Bardhaman: মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিশানা? বর্ধমানে এসটিএফের জালে সন্দেহভাজন জইশ জঙ্গি Birbhum Gold and Cash Recovery: মিনারের বাড়িতে সাড়ে ২৮ কোটি ও সোনা উদ্ধারের নেপথ্যে টুলু? ডিসিআর কারবারে রাজস্ব ক্ষতির অভিযোগে তদন্ত অব্যাহত CM Suvendu Adhikari: প্রথমবার বড়া খানায় মুখ্যমন্ত্রী, পুলিশ কর্মীদের সঙ্গে সময় কাটিয়ে দিলেন আস্থার বার্তা Rashtrapati Bhavan: ১ ও ৮ আগস্ট 'চেঞ্জ অফ দ্য গার্ড' অনুষ্ঠিত হবে না রাষ্ট্রপতি ভবনে Mamata Banerjee: তৃণমূল কংগ্রেস সংক্রান্ত বিবাদে দ্রুত সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন, বিরোধী গোষ্ঠীকে আর সময় দেওয়া উচিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায়

 

West Bengal

2 years ago

Akhil Giri:বেফাঁস মন্তব্য করে ফের বিতর্কে অখিল গিরি, এবার তোপ রাজ্যপালকে

Akhil Giri
Akhil Giri

 

পূর্ব মেদিনীপুর, ১১ মে  : কুরুচিকর মন্তব্য করে ফের বিতর্কে রাজ্যের সংশোধনাগার মন্ত্রী অখিল গিরি। তাঁর বক্তব্যের ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তা নিয়ে সরব বিরোধীরা।

শুক্রবার কাঁথির তৃণমূল প্রার্থী উত্তম বারিকের সমর্থনে রামনগরে জনসভা করেন অখিল গিরি। রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে আক্রমণ করে বলেন, "রাজ্যপালের মাথা গরম হয়ে গিয়েছে। মেয়েটি দেখতে সুন্দর। কাজকর্ম করে। তাঁর লোভ লেগে গিয়েছে। তাঁর অফিসে কাজকর্ম করে। হাত ধরে টেনেছে। বুড়া তোর যদি লোভ লেগে থাকে, তাহলে দক্ষিণ ভারতে যা। রাজ্যপাল আবার অন্য মেয়েদের হাত ধরে টানে কিনা দেখো। এখানে কেন এমন করছিস? এসব নরেন্দ্র মোদী দেখতে পাচ্ছেন না? অমিত শাহরা দেখতে পাচ্ছে না। রাজ্যপাল মহিলার অবমাননা করেছেন। আগে রাজ্যপালকে সামলান। তার পর সন্দেশখালি নিয়ে বলবেন।"

You might also like!