Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

1 week ago

Baruipur Incident: বারুইপুরে নাবালিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ অগ্নিমিত্রা ও লকেটের

Minister Agnimitra Paul meets with the victim's family in Baruipur
Minister Agnimitra Paul meets with the victim's family in Baruipur

 

বারুইপুর, ৭ জুলাই : বারুইপুরের নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে মঙ্গলবার সকালে পৌঁছলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় ও ফাল্গুনী পাত্র। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নির্যাতিতা নাবালিকার বাড়িতে যান রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার সকাল ন’টা নাগাদ অগ্নিমিত্রা, লকেট চট্টোপাধ্যায়-সহ বিজেপির মহিলা মোর্চার একটি প্রতিনিধি দল ওই বাড়িতে গিয়ে নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

সামাজিক মাধ্যমে অগ্নিমিত্রা জানিয়েছেন, এই অপূরণীয় ক্ষতি ও অসহনীয় বেদনা কোনও কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। তাঁদের আশ্বস্ত করেছি, ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর। এদিকে, বারুইপুরে নাবালিকা গণধর্ষণের ঘটনায় এ বার রিপোর্ট তলব করল জাতীয় মহিলা কমিশন। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে কমিশন। গণপিটুনিতে এক অভিযুক্তের মৃত্যুরও বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে।

You might also like!