Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

West Bengal

1 year ago

Abhishek Banerjee:সেলিম-শুভেন্দু-অধীরকে একহাত নিলেন অভিষেক

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

দক্ষিণ ২৪ পরগনা, ৩০ মে : শনিবার ডায়মন্ড হারবার আসনে নির্বাচন। তার আগে বৃহস্পতিবার শেষ প্রচার সারলেন বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে সেলিম-শুভেন্দু-অধীরকে একহাত নিলেন তিনি। প্রশ্ন তুললেন, কেন তাঁরা ডায়মন্ড হারবার আসন থেকে লড়লেন না।

এদিন পথযাত্রা শেষে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বিজেপি ও সিপিএমকে তুলোধোনা করেন। বলেন, "বাংলায় কেন সাত দফায় ভোট করেছে জানেন? দেশের সব জায়গায় এক দফায় ভোট করে বিজেপির পরিযায়ী নেতারা স্নো-পাউডার মেখে বাংলায় আসবে বলে। সারা বছর যাদের দেখা যায় না, ভোটের সময় তারা আসে। আবার চলেও যায়।

অভিষেক বলেন, সারা বছর মানুষের দুঃখে বিপদে আমরা পাশে থাকি। যেমন সম্প্রতি রেমালের সময় যুদ্ধকালীন তৎপরতায় আমাদের কর্মীরা বিপদগ্রস্ত মানুষজনকে ত্রাণশিবিরে পৌঁছে দিয়েছেন। আমি নিজে দুর্গতদের পাশে দাঁড়িয়েছি।" এরপরই মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, শুভেন্দু অধিকারীদের নিশানা করেন তিনি।

অভিষেক বলেন, "মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী দাঁড়ালেন না কেন আমার বিরুদ্ধে? দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অধীর চৌধুরীরা দাঁড়ালেন না কেন ডায়মন্ড হারবারে? কারণ এরা জানে ডায়মন্ড হারবারের মাটি তৃণমূলের শক্ত ঘাঁটি।"


You might also like!