Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Building Collapse: হেদুয়ায় ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ির একাংশ

A part of the dangerous house collapsed in Hedua
A part of the dangerous house collapsed in Hedua

 

কলকাতা, ১৪ সেপ্টেম্বর  : বৃহস্পতিবার সকালে উত্তর কলকাতার হেদুয়ায় আচমকাই ভেঙ্গে পড়ল বিপজ্জনক একটি বাড়ির একাংশ। ঘটনায় উদ্বেগ ছড়ায়। সেসময় সেখান দিয়ে কোনও লোক যাতায়াত না করায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

বাড়ি ভেঙ্গে পড়ার পর খবর দেওয়ায় পুরসভায়। দমকল, পুরসভা ও পুলিশকে জানানো হয়। পরে পুরসভার তরফে উদ্যোগ নিয়ে বাকি বিপজ্জনক অংশ ভেঙে ফেলা হয়। সেসময় ওই রাস্তা বন্ধ করে রেখেছিল পুলিশ। স্থানীয় এক বাসিন্দা জানান, বাড়িটি অনেক দিন ধরেই বিপজ্জনক অবস্থায় রয়েছে। শরিকি বিবাদ চলায় এই বাড়ি ভেঙ্গে ফেলা যায়নি। সাতটা ৪০ মিনিট নাগাদ একটি অংশ হুড়মুড় করে ভেঙ্গে পড়ে।

পুরসভা আগে থেকে তারা কোনও ব্যবস্থা নেয় না কেন? এই বিষয়ে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানিয়েছেন, বাড়িটিতে শরিকি বিবাদ থাকায় কিছু করা যায়নি। কারণ বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। স্বাভাবিকভাবেই কিছু করা যায়নি।

You might also like!