West Bengal

1 hour ago

Shyam Steel plant: বদলের বাংলায় শিল্পের নতুন অধ্যায়, মেজিয়ায় শ্যাম স্টিল প্রকল্পের শিলান্যাসে শুভেন্দু

Shyam Steel Factory in Mejia
Shyam Steel Factory in Mejia

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   রাজ্যে নতুন সরকারের দায়িত্ব নেওয়ার মাত্র দু’মাসের মধ্যেই শিল্পায়নের পথে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ডানকুনিতে লাক্স কোজির সম্প্রসারণের পর এবার বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের নতুন উৎপাদন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন  করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। রাজ্যে নতুন শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্পকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। শ্যাম স্টিল কর্তৃপক্ষের দাবি, নতুন এই কারখাানা চালু হলে প্রত্যক্ষ ও পরোক্ষ মিলিয়ে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি, এই প্রকল্পকে কেন্দ্র করে এলাকায় একাধিক অনুসারী শিল্প গড়ে ওঠার সম্ভাবনাও রয়েছে। ফলে বাঁকুড়া ও সংলগ্ন জেলার শিল্প ও আর্থ-সামাজিক দিকটিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। 

শ্যাম স্টিলের ভিত্তিপ্রস্তর স্থাপনের মঞ্চে দাঁড়িয়ে শিল্প-সমৃদ্ধ বাংলা গড়ার ডাক দেন শিল্পমন্ত্রী তাপস রায়। তিনি বলেন, “কাজের খোঁজে বাংলা ছেড়ে যেতে হবে কেন, পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য আমরা কাজ করব। মুখ্যমন্ত্রীর নির্দেশে লড়াই করে যাব। আমরা পরিশ্রম করব বাংলার মানুষর জন্য, পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য। বাংলার গ্যাপ ফিলিংয়ে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে হবে। আগামী ৫ বছরে যে কাজ করে দেখাব, বাংলার মানুষ তা অনুভব করবে। মোট ১৫ হাজার কোটির বিনিয়োগ। ১০ হাজার বিনিয়োগ এমএসএমই-তে। মোট ৭৫ হাজার মানুষের কর্মসংস্থান হতে চলেছে এই শিল্পকে কেন্দ্র করে। আমাদের শিল্পসমৃদ্ধ বাংলা গড়তে হবে। ভারতের মধ্যে বাংলাই শ্রেষ্ঠ হবে। তা দেখাতে হবে আমাদের।” 

শুক্রবার বাঁকুড়ায় পৌঁছে রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করেন, ‘এই রাজ্যে তিনটি বেহাল অবস্থার হাল ফেরাতে হবে। একটা হল আইনশৃঙ্খলার পরিবেশ, সিন্ডিকেট, কাটমানি, তোলাবাজি, দাদাগিরি, সব জায়গায় রাজনীতিকরণ এই জায়গা থেকে ২ মাসে আমরা বেরিয়ে এসেছি অনেকটা। আর ডানকুনিতে লম্বা লাইন করে ট্রাকে কেউ হাত পাতে না।’ তাঁর দাবি, ‘শ্যাম স্টিলের হাত ধরে ১০০০ কোটির বিনিয়োগ হবে বাংলায়। বহু কর্মসংস্থান হবে। গ্রামের হাজার হাজার ছেলে, যারা বাইরে চলে গিয়েছে। তারাও এবার নিজের রাজ্যে কাজ পাবে।’  

You might also like!