Breaking News
 
Taslima Nasrin: দু'দশক পর কলকাতায় তসলিমা! সাদা-লালপাড় শাড়িতে আবেগঘন প্রত্যাবর্তন Militant Arrested in Bardhaman: মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিশানা? বর্ধমানে এসটিএফের জালে সন্দেহভাজন জইশ জঙ্গি Birbhum Gold and Cash Recovery: মিনারের বাড়িতে সাড়ে ২৮ কোটি ও সোনা উদ্ধারের নেপথ্যে টুলু? ডিসিআর কারবারে রাজস্ব ক্ষতির অভিযোগে তদন্ত অব্যাহত CM Suvendu Adhikari: প্রথমবার বড়া খানায় মুখ্যমন্ত্রী, পুলিশ কর্মীদের সঙ্গে সময় কাটিয়ে দিলেন আস্থার বার্তা Rashtrapati Bhavan: ১ ও ৮ আগস্ট 'চেঞ্জ অফ দ্য গার্ড' অনুষ্ঠিত হবে না রাষ্ট্রপতি ভবনে Mamata Banerjee: তৃণমূল কংগ্রেস সংক্রান্ত বিবাদে দ্রুত সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন, বিরোধী গোষ্ঠীকে আর সময় দেওয়া উচিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায়

 

West Bengal

2 years ago

Murshidabad Bhagwangola: ছাদে জল ফেলা নিয়ে বচসার জেরে সংঘর্ষ, মুর্শিদাবাদে জখম ৭

Murshidabad Bhagwangola (File Picture)
Murshidabad Bhagwangola (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দুই প্রতিবেশীর সংঘর্ষে গুলিবিদ্ধ মোট ৭ জন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবানগোলার তগানার হোসনাবাদ এলাকায়। ছররা বন্দুকের গুলিতে ওই ৭ জন জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। আহতদের নসিপুর এবং মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনার জেরে তোলপাড় পড়ে গিয়েছে এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, বুধবার সকালে বাড়ির ছাদের জল ফেলা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে শুরু হয় বচসা। সেই বচসা একটা সময় চরম আকার ধারণ করে।আর তারপরই চলে গুলিগোলা। তাতে এখনও পর্যন্ত মোট ৭ জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ঘটনার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকাজুড়ে। আহতদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

You might also like!