West Bengal

2 years ago

ICDS cooking: ৩ মাসের বকেয়া বিল, বন্ধ আইসিডিএসে রান্না

3 months outstanding bills, closed ICDS cooking
3 months outstanding bills, closed ICDS cooking

 

বাঁকুড়া, ১ সেপ্টেম্বর: তিন মাসের বিল বাকি থাকার কারণে আইসিডিএস সেন্টারে খাবার বন্ধ করে দিলেন কর্মীরা। শুক্রবার সকাল থেকে বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের সমস্ত আইসিডিএস কেন্দ্রে খাবার বন্ধ। ফলে সেন্টারগুলিতে খাবার থেকে বঞ্চিত শিশুরা।

জানা গিয়েছে, তিন মাস ধরে মেলেনি সবজি, ডিম ও জ্বালানির দাম। আইসিডিএস কর্মীরা বকেয়া বিলের দাবি নিয়ে বারবার দ্বারস্থ হয়েছেন ওন্দা ব্লক সিডিপিও-এর কাছে। তাতেও মেলেনি বকেয়া বিলের টাকা। বকেয়া টাকা না পাওয়াতে সেন্টার চালাতে বড় সমস্যায় পড়েছেন কর্মীরা।

তাঁদের অভিযোগ, বাজারে দেনা না মেটানো পর্যন্ত নতুন করে বাজার থেকেও ধারে মিলছে না সবজি ও ডিম। তাই স্বাভাবিকভাবেই সেন্টারে খাবার বন্ধ করতে বাধ্য হলেন আইসিডিএস কর্মীরা।

কর্মীদের দাবি, বাজার থেকে সবজি, ডিম ও জ্বালানির টাকা পাওয়া যায় সংশ্লিষ্ট দফতর থেকে। মাসে মাসে সেই টাকাও দেওয়া হয় ওই দফতর থেকে। কিন্তু গত তিন মাস ধরে বাজার থেকে সেই সব জিনিস কেনা হয়েছে আর সরকারিভাবেও টাকা দেওয়া হয়নি।

তিন মাস ধরে বকেয়া টাকা না পাওয়াতে বাজার থেকে ধার দেওয়া বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। এর ফলে সেন্টার চালাতে বড় বিপাকে পড়তে হচ্ছে তাঁদের। এই সমস্যার কারণে ওন্দা ব্লকের ৩৬০টি আইসিডিএস কেন্দ্রে শিশুদের খাবার দেওয়া বন্ধ হয়ে গিয়েছে।

শুক্রবার সকাল থেকে ওন্দা ব্লকের সমস্ত সেন্টারে খাবার রান্না করা বন্ধ করে দেন কর্মীরা। তাঁদের দাবি, বকেয়া টাকা মিলে গেলেই আবার চালু হবে রান্না। এদিকে সকাল থেকে আইসিডিএস সেন্টারে এসে খাবার খেতে পেল না শিশুরা তাই ক্ষোভ বাড়ছে অভিভাবকদের মধ্যেও।

You might also like!