Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Sandeshkhali Case : ৩টি খালি ব্রিফকেস, খালি আলমারি! শাহজাহানের ডেরা থেকে শূন্য হাতে ফিরবে ইডি?

ED Raid at Sheikh Shahjahan's House (Collected)
ED Raid at Sheikh Shahjahan's House (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এখনও অধরা সন্দেশখালি ঘটনার মূল অভিযুক্ত ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শেখ শাহজাহান। যাবতীয় তথ্য-প্রমাণ সরিয়ে ফেলেই কি গা ঢাকা দিয়েছেন সন্দেখশালি-সন্ত্রাসের মূল অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান? ইডি-র তল্লাশি অভিযান ঘিরে সেই প্রশ্নই মাথাচাড়া দিচ্ছে ওয়াকিবহাল মহলে। এনফোর্সমেন্ড ডিরেক্টরেট সূত্রে খবর, সকাল ৭.৪০ থেকে শুরু হওয়া তল্লাশিতে এখনও পর্যন্ত বিশেষ কিছুই মেলেনি। 

সূত্রের খবর, শেখ শাহজাহানের ঘরে মিলেছে ৩টি খালি ব্রিফকেস, আলমারিও কার্যত ফাঁকা। জামাকাপড় ও বাসনপত্র ছাড়া আর কিছুই নেই শেখ শাহজাহানের বাড়িতে। তাহলে কি এরই মধ্যে যাবতীয় প্রমাণ সরিয়ে ফেলেছে শাহজাহান? উঠছে প্রশ্ন। 

সকাল ৭.৪০ থেকে সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি অভিযান চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। ইডি সূত্রে খবর, রেশন বণ্টন দুর্নীতি মামলায় ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এসএসকেএম হাসপাতালে তাঁর মেয়ে প্রিয়দর্শিনী মল্লিকের হাতে যে চিঠি দিয়েছিলেন, তাতে 'ডাকু' শঙ্কর আঢ্যর পাশাপাশি সন্দেশখালি এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শেখ শাহজাহানের নামও রয়েছে। 

ইডি সূত্রে দাবি, কাদের থেকে কোটি কোটি টাকা নিতে হবে, প্রাক্তন খাদ্যমন্ত্রী ওই চিঠিতে তা উল্লেখ করেছিলেন। জেরায় মন্ত্রী সেই কথা স্বীকার করে নেন বলে দাবি ইডি সূত্রে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অনুমান, শঙ্কর আঢ্যর পাশাপাশি শেখ শাহজাহানের মাধ্যমেও রেশন বণ্টন দুর্নীতির বিপুল অঙ্কের টাকা বিদেশ পাচার করা হয়েছে।  রেশন বণ্টনে দুর্নীতির অঙ্ক ৯ থেকে ১০ হাজার কোটি টাকা! এমন কি দুর্নীতির এই অঙ্ক আরও বাড়তে পারে! তৃণমূল নেতা শঙ্কর আঢ্যকে গ্রেফতারের পর আদালতে এমনই দাবি করেছিল ইডি।  

সন্দেশখালিকাণ্ডে রাজ্য় সরকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে আগেই হাইকোর্টে CBI-কে তদন্তভার হস্তান্তরের আবেদন জানিয়েছিল ইডি। পুলিশের বিরুদ্ধে অভিযুক্তকে ঠান্ডা ঘরে রাখার অভিযোগ তুলেছিল কেন্দ্রীয় এজেন্সি। তা নিয়ে পুলিশকে কড়া ভর্ৎসনা করেছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত।                     

You might also like!