Breaking News
 
Nitin Nabin: ‘নবীন’ হাতে যোগীরাজ্যের রাশ! ভোটমুখী পাঞ্জাব-গুজরাটেও নতুন ‘সেনাপতি’ নীতীনের Annapurna Yojana: ‘অযোগ্য’রা পাচ্ছে অন্নপূর্ণার ৩ হাজার? এক ক্লিকেই জানান অভিযোগ, পাড়ায় পাড়ায় প্রস্তুত অন্নপূর্ণা কমিটি Calcutta High Court: এখনই জাতিগত শংসাপত্র যাচাই নয়! রাজ্যের বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের Pawan Khera: জ্ঞানেশের প্রশংসায় ট্রাম্প, কংগ্রেসের কটাক্ষ— ‘নিয়ে যান আমেরিকায়, ইভিএমগুলোও পাঠিয়ে দেব’ Tarapith Hotel Fire: আগুন থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ? তারাপীঠের ‘বিদেশিনী’ হোটেলে অগ্নিকাণ্ডের পর জলে তল্লাশি Annapurna Yojana: অ্যাকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণার টাকা? কেন বাদ গেল নাম, জানুন কারণ! রইল ফের আবেদনের পদ্ধতিও

 

Tripura

2 years ago

Buxnagar:বক্সনগর ও ধনপুর কেন্দ্রে উপনির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও অবাধ হয়েছে : রাজীব ভট্টাচার্য

Rajeev Bhattacharya
Rajeev Bhattacharya

 

আগরতলা  : বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেছেন বক্সনগর ও ধনপুরের নির্বাচন শান্তিপূর্ণ ও অবাধ হয়েছে। তিনি নির্বাচন কমিশনসহ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এক সাংবাদিক সম্মেলনে বলেছেন যে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরার জনগণ শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে যে দৃষ্টান্ত স্থাপন করেছিল তা এই উপনির্বাচনেও অক্ষুণ্ণ ছিল।

একইভাবে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহাও তাঁর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলেছেন যে বক্সনগর ও ধনপুর বিধানসভার উপনির্বাচন উৎসবের মেজাজে অনুষ্ঠিত হয়েছে। তিনি এই দুই নির্বাচনী এলাকার জনগণকে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, ২০-বক্সনগর ও ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন মঙ্গলবার শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয় থেকে জানানো হয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী ২০-বক্সনগর বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৮৯.২ শতাংশ ও ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৮৩.৯২ শতাংশ। উল্লেখ্য, ২০-বক্সনগর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ কেন্দ্র ছিল ৫১টি ও ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ কেন্দ্র ছিল ৫৯টি।

You might also like!