Breaking News
 
Sharadwat Mukhopadhyay Statement: চিকিৎসকদের ৯৬ ঘণ্টা টানা ডিউটির নির্দেশ? বিতর্কের মাঝে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী Ration scam: মন্ত্রীর সামনে কান ধরে ওঠবস, তবু শেষরক্ষা হল না! অনিয়মের অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার Suruchi Sangha: দুর্গাপুজোর আগেই সুরুচিতে পালাবদল, ‘বিশ্বাস ব্রাদার্স’দের সরিয়ে নতুন কমিটির দায়িত্বে বিজেপি বিধায়ক Suvendu Adhikari: শ্রাবণ মাসে নতুন আয়োজন সরকারের,পুণ্যার্থীদের স্বাগত জানাতে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির পরিকল্পনা TMC 21 July: ধর্মতলায় জমায়েত বন্ধ কেন? পুলিশের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে মমতাপন্থী তৃণমূল Rajya Sabha Nomination: পদ্ম প্রতীকে ফের রাজ্যসভায় ফেরার প্রস্তুতি, শুভেন্দু-শমীককে পাশে নিয়ে মনোনয়ন সুখেন্দুদের

 

Technology

2 years ago

Whatsapp Features: ভয়েজ নোটকেই এবার টেক্সটে রুপান্তরিত করবে হোয়াটস অ্যাপ! বিশদে জানুন

Whatsapp Feature (File Picture)
Whatsapp Feature (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সমাজ মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে বর্তমানে আমরা যে মাধ্যমটিতে সবচেয়ে বেশি ভরসা করি বা আমাদের প্রয়োজনে যে মাধ্যম হাতের মাধ্যমে বন্দি, তা হল হোয়াটস অ্যাপ। সম্প্রতি এই মাধ্যমে নানান রকমের ফিচারের সঙ্গে আমরা পরিচিত। প্রতিবারই নতুন আপডেট এলে এর ব্যাবহারকারীরা মুখিয়ে থাকেন কি কি নতুন ফিচার নিয়ে এল এই সংস্থা। 

এবার এক নতুন ফিচার নিয়ে হাজির হল এই মাধ্যমটি। আসলে ভয়েস নোটের লিখিত প্রতিলিপি তৈরি হয়ে যাবে এই ফিচারের মাধ্যমে। ফলে যেখানে অডিও মেসেজ শোনায় সমস্যা রয়েছে, সেখানে তার লেখ্য রূপ দেখে নিতে পারবেন ইউজাররা। পরীক্ষা নিরীক্ষা চলছে এই নয়া ফিচার নিয়েই।

ইতিমধ্যেই আইফোন বিটার আপডেটে নতুন ফিচারটির দেখা মিলেছে। ওয়েবিটাইনফোর এক রিপোর্টের দাবি, এবার তা অ্যান্ড্রয়েডেও চালু করার কথা ভাবা হচ্ছে। আর সেজন্য ইউজারদের ১৫০ এমবি অ্যাপ ডেটা ডাউনলোড করে নিতে হবে। ‘স্পিচ রেকগনিশন টেকনোলজি’ ব্যবহার করে মুখের কথাকে লিখিত টেক্সটের চেহারা দেবে নয়া ফিচার। কেবল ইংরেজি নয়, অন্য ভাষাতেও টেক্সট করা যাবে। এখনও পর্যন্ত পাঁচটি ভাষা ব্যবহার করা যাচ্ছে। হিন্দি, ইংরেজি, রুশ, স্প্যানিশ ও পর্তুগিজ। আশা, ভবিষ্যতে বাংলা বা অন্য স্থানীয় ভাষাও ব্যবহার করা যেতেই পারে।

সম্প্রতি ভিডিও কলিং ফিচারটিরও আপডেট এনেছে মেটার মালিকানাধীন সংস্থাটি। যার ফলে ভিডিও কলে এবার থেকে সর্বোচ্চ ৩২ জনকে যুক্ত করা যাবে। এছাড়াও এবার থেকে স্ক্রিন শেয়ারিংয়ের সময়ও অডিও সাপোর্ট মিলবে। সেই সঙ্গে স্পিকার স্পটলাইট নামের এক নয়া ফিচার আনা হয়েছে। এর আগে উইন্ডোজ মোবাইলের ক্ষেত্রে ১৬ ও ম্যাকের ক্ষেত্রে ১৮টির বেশি ইউজার অংশ নিতে পারতেন না। নয়া নিয়মে একলাফে অনেকটাই বাড়ল সেই সংখ্যা।

You might also like!