Breaking News
 
Sharadwat Mukhopadhyay Statement: চিকিৎসকদের ৯৬ ঘণ্টা টানা ডিউটির নির্দেশ? বিতর্কের মাঝে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী Ration scam: মন্ত্রীর সামনে কান ধরে ওঠবস, তবু শেষরক্ষা হল না! অনিয়মের অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার Suruchi Sangha: দুর্গাপুজোর আগেই সুরুচিতে পালাবদল, ‘বিশ্বাস ব্রাদার্স’দের সরিয়ে নতুন কমিটির দায়িত্বে বিজেপি বিধায়ক Suvendu Adhikari: শ্রাবণ মাসে নতুন আয়োজন সরকারের,পুণ্যার্থীদের স্বাগত জানাতে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির পরিকল্পনা TMC 21 July: ধর্মতলায় জমায়েত বন্ধ কেন? পুলিশের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে মমতাপন্থী তৃণমূল Rajya Sabha Nomination: পদ্ম প্রতীকে ফের রাজ্যসভায় ফেরার প্রস্তুতি, শুভেন্দু-শমীককে পাশে নিয়ে মনোনয়ন সুখেন্দুদের

 

Technology

2 years ago

Smart Phone: আর মাত্র ১০ বছর আয়ু! পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে স্মার্টফোন! বিস্ফোরক দাবি AI বিজ্ঞানীর

Smart Phone
Smart Phone

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃস্মার্টফোন ছাড়া এখন জীবন কার্যত অচল। আট থেকে আশি- সকলের দৈনন্দিন জীবনযাপনের অংশ হয়ে গিয়েছে কয়েক ইঞ্চির যন্ত্রটি। ফোন তো নয়, হাতের মুঠো গোটা বিশ্ব। কিন্তু এহেন স্মার্টফোনের আয়ু নাকি আর মাত্র কয়েক বছর। বড়জোর এক দশক৷ এমনই দাবি প্রথমসারির একজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিজ্ঞানীর।

ইয়ান লেকুন নামের ওই বিজ্ঞানীর মত, মানবসমাজের আসলে প্রয়োজন কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন অ্যাসিস্ট্যান্ট। যেগুলি আমাদের দৈনন্দিন জীবনে সাহায্যকারীর ভূমিকা করবে। আর সেই প্রয়োজন থেকেই আমাদের জীবনে রয়েছে স্মার্টফোন। কিন্তু আজ থেকে দশ বা পনেরো বছরের মধ্যেই এসে পড়বে অগমেন্টেড রিয়েলিটি গ্লাসেস। ওই বিশেষ ধরনের চশমা আর ব্রেসলেটই সব কাজ করে দেবে। স্মার্টফোন হয়ে যাবে আউটডেটেড।

নোকিয়ার সিইও পেক্কা লান্ডমার্ক অবশ্য ২০২২ সালেই এমন কথা বলেছিলেন৷ তাঁরও মত, ২০৩০ সালের মধ্যেই স্মার্টফোন অপ্রাসঙ্গিক হয়ে যাবে। মানুষের শরীরে বিভিন্ন যন্ত্র বসানো থাকবে, তাতেই সব কাজ হয়ে যাবে।


You might also like!