Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Technology

2 years ago

Jio Bharat B2: জিও ভারতে আনছে ভারত বি২ ফিচার ফোন

Jio Bharat B2
Jio Bharat B2

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  সবচেয়ে সস্তা 4G স্মার্টফোন লঞ্চ করেছে Reliance Jio। সংস্থাটি সম্প্রতি দেশে Jio Bharat 4G ও Bharat V2 লঞ্চ করেছে। এছাড়াও Jio শীঘ্রই আরেকটি মডেলটি বাজার আনতে চলেছে। তবে এর নাম এখনও জানা যায়নি। যদিও রিপোর্ট অনুযায়ী ফোনটির নাম রাখা হবে Jio Bharat B2। আজ JBB121B1 মডেল নম্বর সহ বিআইএস সার্টিফিকেশন সাইটে এই ডিভাইসটিকে খুঁজে পাওয়া গেছে।

নতুন Jio Phone শীঘ্রই লঞ্চ হতে চলেছে

৯১মোবাইলস তাদের রিপোর্টে বলেছে যে, নতুন জিও হ্যান্ডসেটটি নাম রাখা হতে পারে Jio Bharat B2। শীঘ্রই এই ফোনের বিভিন্ন ফিচার সামনে আসবে বলে আশা করা যায়। আপাতত BIS সার্টিফিকেশন সাইট থেকে এর মডেল নম্বর প্রকাশ্যে এসেছে।

Jio Bharat এর ফিচার

জিও ভারত ফিচার ফোনটি ৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল এবং এই ফোনটি দুটি রঙের বিকল্পে উপলব্ধ: লাল এবং নীল। এআ হ্যান্ডসেটে ২.৪ ইঞ্চি টিএফটি ডিসপ্লে আছে। আর স্ক্রিনের নিচে কিপ্যাড রয়েছে। পিছনে পাওয়া যাবে ভিজিএ ক্যামেরা এবং ২,০০০ এমএএইচ ব্যাটারি। জিও ভারত ফিচার ফোনে JioSaavn এবং JioCinema অ্যাপ সাপোর্ট করে।

শুধু তাই নয়, এই ফোনে ইউপিআই পেমেন্টের সুবিধাও আছে, যার মাধ্যমে আপনি অর্থ প্রদান করতে পারবেন। আর জিও ভারত ফিচার ফোনে রয়েছে টর্চলাইট, এফএম রেডিও এবং ব্লুটুথ কানেক্টিভিটি।

You might also like!