Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Technology

2 years ago

Electric Vehicles policy: বৈদ্যুতিক যানবাহন উৎপাদন নিয়ে নয়া নীতি সরকারের, টেসলার চাহিদা কি মিটবে?

Electric Vehicles policy
Electric Vehicles policy

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেশে বৈদ্যুতিক যানবাহন উৎপাদনের জন্য একটি নতুন নীতি উন্মোচন করেছে কেন্দ্রীয় সরকার। এই নীতি অনুযায়ী, সংশ্লিষ্ট উৎপাদনের ক্ষেত্রে ন্যূনতম বিনিয়োগের পরিমাণ ৪,১৫০ কোটি টাকা। উৎপাদনকারীরা উৎপাদন কেন্দ্র স্থাপন এবং বৈদ্যুতিক গাড়ির বাণিজ্যিক উৎপাদন শুরু করার জন্য তিন বছর সময় পাবেন। বাণিজ্য শুরু করার ৫ বছরের মধ্যে অভ্যন্তরীণ বিনিয়োগ মূল্যের অন্তত ৫০ শতাংশ মূল্য স্পর্শ করতে হবে। টেসলার দাবিই কি মেনে নেওয়া হল এই নীতির মাধ্যমে? প্রশ্ন উঠেছে ওয়াকিবহালমহলে।

কম শুল্ক-সহ বৈদ্যুতিক যানবাহনের আমদানি:

নতুন বৈদ্যুতিক যানবাহন উৎপাদন নীতির একটি মূল বিধান হল, উৎপাদনকারী সংস্থাগুলিকে কম শুল্কে গাড়ির সীমিত আমদানির অনুমতি দেওয়া হবে। ইলন মাস্কের সংস্থা টেসলাও বহুদিন আগেই এই বিষয়ে তাদের দাবি স্পষ্ট করেছিল।

You might also like!