Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

Technology

3 years ago

ChatGPT:লেখনীতে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের টেক্কা চ্যাটজিপিটি-র

ChatGPT
ChatGPT

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  গত ছ' মাসে গোটা বিশ্বে যে প্রযুক্তি নিয়ে সবচেয়ে বেশি চর্চা, তা হল, চ্যাটজিপিটি (chatGPT)। ওপেন এআই-এর এই কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) ক্রমেই স্মার্ট হয়ে উঠছে। এবার ভাষার দক্ষতা এমন কী লেখনীতে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ছাপিয়ে গেল চ্যাটজিপিটি।

প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, শুধু তথ্যের ওপর নির্ভর করে না, এমন সমস্ত জায়গায় মানুষের চেয়ে বেশি দক্ষ হতে পারবে না কৃত্রিম বুদ্ধিমত্তা, সেই প্রাথমিক ধারণা ক্রমশ ভুল প্রমাণিত হচ্ছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নানা বিভাগের নানারকমের পড়ুয়াদের লেখা রচনার সঙ্গে চ্যাটজিপিটির লেখাকে তুলনা করা হয়েছে। বিচারকদের জানানো হয়নি, কোন লেখা রক্ত মাংসের মানুষের, কোন লেখা এআই-এর। কিন্তু বারবারই দেখা গিয়েছে চ্যাটজিপিটির লেখা উৎকৃষ্টতায় ছাপিয়ে যাচ্ছে মানুষকে।

এআই-এর ক্ষেত্রে আরও একটা বৈশিষ্ট্য, তার ধারাবাহিকতা, কোনও ক্লান্তি ছাড়া, নিরপেক্ষ ভাবে একইরকম দক্ষতার সাথে ক্রমাগত কন্টেন্ট উৎপাদন করতে সক্ষম, যা কোনও মানুষের ক্ষমতার বাইরে।


You might also like!