Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Technology

2 years ago

AWS Report on AI : এআই প্রযুক্তিতে কি আপনি দক্ষ ? তাহলে বেতনে বৃদ্ধি পেতে পারে ৫৪ শতাংশ ! কী বলছে গবেষণা?

AI
AI

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বেতন কাঠামোয় বড় ছাপ ফেলতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা । সম্প্রতি, একটি গবেষণায় দেখা গিয়েছে, এআই দক্ষতাসম্পন্ন কর্মীদের বেতন ৫৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে । মূলত, আইটি কর্মীরা ও যাঁরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমন্টে কর্মরত, তাঁদের বেতন সর্বোচ্চ হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে । অ্যামাজন ওয়েব সার্ভিসেস-এর রিপোর্টে এমনই তথ্য দেওয়া হয়েছে ।

রিপোর্টে বলা হয়েছে, ৯৫ শতাংশ কর্মচারী তাঁদের কেরিয়ারকে এগিয়ে নিতে এআই স্কিল শেখার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন । এর কারণ হল উচ্চমানের বেতন, কাজে দক্ষতা বৃদ্ধি এবং আর ক্যারিয়ারে অগ্রগতি । যদি, ৯৯ শতাংশ নিয়োগকর্তার ধারণা , ২০২৮ সালের মধ্যে AI-চালিত সংস্থায় পরিণত হবে তাঁদের কোম্পানি ।

ভারতে ১৬০০ জনেরও বেশি কর্মী এবং ৫০০ নিয়োগকর্তাদের নিয়ে সমীক্ষা করেছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস । AWS ট্রেনিং ও সার্টিফিকেশনের প্রধান অমিত মেহতা বলেন,' ভবিষ্যতে যাতে এআই দক্ষ হয়ে উঠতে পারেন কর্মীরা তাঁর জন্য তাঁরা উইপ্রো, L&T টেকনোলজি সার্ভিসেস, আইরিস সফ্টওয়্যারের মতো সংস্থাগুলিকে সাহায্য করছেন ।


You might also like!