Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

Life Style News

3 years ago

Skin Care Tips:ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে ভরসা রাখুন প্রকৃতির উপর

skinn  care tips 8
skinn care tips 8

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এখন বাজারে নানা ধরনের ফেসপ্যাক ক্রিম ও লোশন পাওয়া যায়। তার সবগুলোই খারাপ তা মোটেই নয়। কিন্তু কিছু কিছু ক্রিম ও লোশন আছে যার মধ্যে থাকা রাসায়নিক পদার্থ ত্বকের খুব ক্ষতি করে। তাই রূপচর্চার জন্য প্রাকৃতিক নির্যাসের উপর ভরসা রাখুন - যা বহু বছর আগে আমাদের আয়ুর্বেদশাস্ত্র বলে গেছে। এমনি কয়েকটি প্রাকৃতিক উপাদান - 

১) ত্বকের সৌন্দর্য বা ঔজ্জ্বল্য বাড়িয়ে তুলতে যত রকমের ফেসপ্যাক আছে তার মধ্যে সব চেয়ে কাজে দেয় ওটমিল প্যাক। ওটমিল গুঁড়ো করে মুখে লাগান আর তফাত দেখুন।

২) নারকেল তেল চুল এবং ত্বক দু'য়ের জন্যই ভালো। এটি ত্বক ও চুলে আর্দ্রতা নিয়ে আসে।

৩) প্রকৃতির ভাণ্ডারের এক অমূল্য সম্পদ হল হলুদ। এটি এমন একটি প্রসাধনী যা শুধু সৌন্দর্য বিকশিত করে তা নয়, হলুদে আছে অ্যান্টিসেপটিক উপাদানও।

৪) অ্যালোভেরা বা ঘৃতকুমারী হল মুশকিল আসান ভেষজ। ত্বক শুষ্ক হলে অ্যালোভেরা জেল সরাসরি ত্বকে লাগাতে পারেন।

৫) রোদে পুড়ে ত্বকের বেহাল দশা হয়েছে? চোখ বুজে ব্যবহার করা যায় শসা। এটি হল একটি প্রাকৃতিক কুলিং এজেন্ট।

৬) গ্রিন টি ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করে। কারণ এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট। চা হিসাবে পান করা যায় বা ত্বক ও চুলে মিশ্রণের মতো লাগানোও যায় এই গ্রিন টি।

  কিছুদিন ব্যবহার করলেই এর উপকারিতা বুঝতে পারবেন।

You might also like!