Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Life Style News

2 years ago

Tree Gifts :গাছেই আছে শুভ ও অশুভ বার্তা! কোন গাছ উপহার দিলে কি হয় জানেন?

Tree Gifts (Symbolic Picture)
Tree Gifts (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- গাছ শুধু অক্সিজেন দিয়ে প্রাণীকুলের জীবন রক্ষা করে তাই নয়, সেই সঙ্গে গাছ বেশ কিছু শুভ ও অশুভ বার্তাও বহন করে। অনেক সময় আমরা আমাদের প্রিয়জনকে বিভিন্ন গাছ, মূলত ইন্ডোর প্ল্যান্ট উপহার হিসাবে দিয়ে থাকি। কিন্তু কোন সম্পর্কের নিরিখে কোন গাছ উপহার দেওয়া উচিত ও কোন গাছ উপহার দেওয়া উচিত নয়, তা জানিয়েছেন জ্যোতিষীরা।

আজকাল শহরাঞ্চলে ফ্ল্যাটবাড়িতে জায়গার অভাব। ফলে একফালি বারান্দা কিংবা ঘরের জানলায় একটুকরো সবুজের ছোঁয়া দিতে বেশিরভাগ মানুষই বিভিন্ন ধরনের গাছপালা রাখেন। ফলে বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের উপহার হিসেবে ছোট গাছপালা দেওয়ার প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে। এছাড়া পরিবেশের কথা মাথায় রেখেও একে অপরকে গাছ উপহার দিচ্ছেন অনেকেই। এমন পরিস্থিতিতে বেশ কিছু সময় অজান্তে আমরা এমন গাছ উপহার দিই, যা ভুলেও কাউকে দেওয়া উচিত নয়। আসলে এই ধরনের গাছ উপহার দিলে সম্পর্কে তিক্ততা তৈরি হতে পারে। সেই বিষয়ে পরামর্শ দিয়েছেন বিভিন্ন জ্যোতিষী। জ্যোতিষাচার্যের মতে, ইতিবাচকতা যাতে বজায় থাকে, তার জন্য মানি প্ল্যান্ট বা শো প্ল্যান্ট দেওয়া যেতে পারে। একে অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। যেসব গাছে সাদা ফুল ফোটে, সেগুলিকেও উপহারে দেওয়ার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আসলে এই ধরনের গাছ উপহার হিসেবে কাউকে দিলে তা সম্পর্ককে মজবুত করে এবং সম্পর্কের মধ্যে ভালবাসাও বাড়ায়।

 জ্যোতিষীরা বলছেন, কাঁটাযুক্ত গাছ ভুল করেও কাউকে উপহার হিসেবে দেওয়া উচিত নয়। যেমন - গোলাপ কিংবা ক্যাকটাস গাছ কখনওই কাউকে উপহারে দেওয়া উচিত নয়। এটি সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি করে।

এমন কিছু গাছপালা আছে, যার পাতা থেকে দুধের মতো পদার্থ নিঃসৃত হয়, সেগুলিও উপহারে দেওয়া উচিত নয়। যেমন - কাঁঠাল গাছ। আসলে উপহার হিসেবে এই ধরনের গাছ অশুভ।জ্যোতিষাচার্যের মতে, উপহার হিসেবে তুলসি গাছকেই শ্রেষ্ঠ বলে মনে করা হয়। কেউ যদি তুলসি গাছ নিজের বন্ধুকে উপহার হিসেবে দেন, তাহলে উভয়ের মধ্যে সম্পর্কের মাধুর্য বৃদ্ধি পাবে। 

You might also like!