Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

Life Style News

3 years ago

Make-Up Tips: পার্লারে নয়,ঘরে বসেই পেয়ে যান র‍্যাশবিহীন ও টানটান ত্বক

Male up
Male up

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাড়িতে রূপচর্চা করে ঝকঝকে ত্বক গড়েতোলা যায়। শুধু চাই একটু নিষ্ঠা আর মনের ইচ্ছা। তাই কয়েকটা প্রণালী দেওয়া হলো আজকের ত্বক চর্চার জন্য।

১) এই পর্বে কয়েকটা বিষয় ঘরে তৈরি করে নিতে হবে। গ্রিন টিয়ের স্ক্রাব-এই স্ক্রাব তৈরি করতে নিতে হবে ৩ টেবিল চামচ গ্রিন টি, ২ টেবিল চামচ ব্রাউন সুগার এবং ১ টেবিল চামচ নারিশিং ক্রিম। নিজের পছন্দের যে কোনও ক্রিম বেছে নিলেই হবে। এই পেস্ট মুখে লাগাতে হবে। মিনিট ১৫ রেখে ধুয়ে ফেলতে হবে।

২) ত্বক বিশেষজ্ঞরা বলছেন,

ঘুম ও আর্দ্রতার প্রয়োজন-ভাল ত্বকের জন্য এই দুটি খুবই প্রয়োজন। ত্বকের মেরামতি করতে ও তার আভা অটুট রাখতে যে কোনও মানুষের পর্যাপ্ত ঘুম দরকার। একে রূপচর্চার ভাষায় বিউটি স্লিপ বলে। ত্বকের আর্দ্রতা মানে শুধু বাইরের আর্দ্রতা নয়। ভিতরের আর্দ্রতাও জরুরি। তাই রাতে অন্তত ৬/৭ ঘন্টা সাউন্ডস্লিপ ঘুম হওয়া দরকার

 ৩) যেকোনো লিকুইড হাই লাইটার ত্বকের জন্য খুব উপকারী। হাতের পিছনে লিকুইড হাইলাইটার লাগিয়ে নিয়ে সেটা মেকআপ ব্রাশ দিয়ে একবার সারা মুখে বুলিয়ে নিতে হবে। এতে ত্বকে ইনস্ট্যান্ট আভা আসবে।

৪) টুথপেস্ট এর সঙ্গে সামান্য হলুদ দিয়ে ব্রণ বা গোটা সহজেই দূর করা যায়। যদি হঠাৎ করে মুখে পিম্পল বা ব্রণ দেখা দেয় তাহলে ভেঙে পড়ার কোনও কারণ নেই। কারণ ব্রণ হলে সেখানে টুথপেস্টের সঙ্গে সামান্য হলুদ মিশিয়ে সেই পেস্ট  লাগিয়ে নিতে হবে। টুথপেস্ট খুব দ্রুত ব্রণ শুকিয়ে দেবে।

 ৫) অনেকেই অতিরিক্ত মেকাপ নেন। তা কিন্তু চলবে না। স্কিন স্পেশালিস্ট ডাক্তার বলছেন,অতিরিক্ত মেকআপ বাদ দিতে হবে-কম মেকআপ করলে ও কন্সিলার কম ব্যবহার করলে ত্বক পরিষ্কার থাকে। কারণ বার বার মুখ ধুলেও মেকআপের অবশিষ্ট থেকে যেতে পারে। এই কারণেই সপ্তাহে এক বা দুই দিন মেকআপ-মুক্ত থাকা দরকার। যে কোনও মানুষের যে স্বাভাবিক সৌন্দর্য বজায় রাখতে হবে।


৬) আর সব শেষে বলবো সামান্য চন্দন যেতে মুখে লাগিয়ে রাখুন।আধঘন্টা পরে ধুয়ে ফেলুন। ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে আসবে।

You might also like!