Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

Life Style News

2 years ago

Hare Care Tips: কিভাবে ডিম মাখলে চুল হবে মসৃণ? জানুন

Hare Care Tips (Symbolic Picture)
Hare Care Tips (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মানব শরীরের খেয়াল রাখে ডিম। তা নিয়ে সংশয়ের কোনো জায়গা নেই। তবে শুধু শরীর নয়, ডিম চুলেরও খেয়াল রাখে ডিম। নির্জীব চুল রেশমের মতো সিল্কি করে তুলতে কিংবা চুলের ঘনত্ব বাড়িয়ে তুলতেও জুড়ি মেলা ভার ডিমের। মরসুম যাই হোক, চুল ঝরা হল সাধারণ সমস্যা। চুল ঝরে পাতলা হয়ে যাচ্ছে, তা নিয়ে হতাশার শেষ নেই। তবে চুল পড়া ,মাথার ত্বক শুষ্ক হয়ে যাওয়া, রুক্ষ চুল— সবের সমাধানেই রয়েছে ডিম। কিন্তু ডিম কী ভাবে ব্যবহার করলে উপকার পাওয়া যায় জানেন?

ডিম এবং অলিভ অয়েল

ডিমের কুসুমের সঙ্গে এক টেবিল চামচ অলিভ অয়েল মেশান। ভাল করে ফেটিয়ে নিন। এর সঙ্গে হালকা গরম জল মিশিয়ে পাতলা করে নিন। চুল শ্যাম্পু করার পর এই কন্ডিশনার গোটা চুলে লাগান। চুলের ডগা বেশি শুষ্ক হয়ে যায়। তাই ডগায় ভাল করে লাগাবেন। কিছু ক্ষণ রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। চুলের জেল্লা ফেরাতে দারুণ কাজ করে এই মিশ্রণ।

ডিম এবং মধু

ডিমের কুসুমের সঙ্গে এক টেবিল চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই মিশ্রণ চুলে ভাল করে লাগিয়ে নিন। দু’ঘণ্টা পর ধুয়ে ফেলুন। এই প্যাক লাগালে রুক্ষ চুল নরম হবে।

ডিম এবং টক দই

এক কাপ দইয়ের সঙ্গে একটা ডিমের কুসুম মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন। এই প্যাক চুলে লাগিয়ে ২০ মিনিট রাখুন। ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। চুল থেকে আঁশটে গন্ধ বেরোলে শ্যাম্পু করে নিন। রাসায়নিক দেওয়া কন্ডিশনার ব্যবহার করার প্রয়োজন পড়বে না।

You might also like!