Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

Life Style News

3 years ago

Hair Care : মুঠো মুঠো চুল উঠছে! দারুণ কাজ দেবে পেঁয়াজের রস

Hair Care
Hair Care

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ : চুলের যত্নে পেঁয়াজের রস দারুন কাজ দেয়। পেঁয়াজের রসের সঙ্গে ভিন্ন ভিন্ন উপাদান মিশিয়ে চুলে ব্যবহার করা যায়। পেয়াজে রয়েছে ভিটামিন,মিনারেল,সালফার,ক্যালসিয়াম ইত্যাদি। চুলের বৃদ্ধি,চুল পড়া,কমানো,খুশকির সমস্যাসহ চুলের নানান সমস্যায় পেঁয়াজের রস ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধিতে পেঁয়াজের রস ভালো কাজ করে। 


আলুও পেঁয়াজের রস

আলুতে উপস্থিত ভিটামিন-বি ও সি,আয়রন,জিঙ্ক ও নায়াসিন চুলের জন্য খুব ভালো। দুই টেবিল চামচ আলুর রস ও এক টেবিল চামচ পেঁয়াজের রসের মিশ্রণ মাথার ত্বকে ম্যাসাজ করে ১০ মিনিট রেখে চুল ধুয়ে নিন।


ডিম ও পেঁয়াজের রস

চুলের পরিচর্যার জন্য ডিম খুবই উপকারী। ডিমের সঙ্গে পেঁয়াজের রসের মিশ্রণ চুল পড়া কমাতে সাহায্য করে। একটি ডিম ফেটিয়ে এতে এক টেবিল চামচ পেঁয়াজের রস,৩ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে মিশ্রণটি পুরো মাথায় ম্যসাজ করে রেখে দিন। আধঘণ্টা পর চুলে শ্যাম্পু করে নিন।


নারকেল তেল ও পেঁয়াজের রস

নারকেল তেলে থাকা আ্যন্টিব্যাকটেরিয়াল উপাদান চুল পড়া কমাতে সাহায্য করে। দুই টেবিল চামচ পেঁয়াজের রসের সঙ্গে দুই টেবিল চামচ নারকেল তেল,ও পাঁচ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে মিশ্রণটি মাথার ত্বকে ম্যাসাজ করে ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।

You might also like!