Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

Life Style News

3 years ago

Eye Care during Holi:সাবধান! চোখ বাঁচিয়ে খেলুন দোলের রঙ

Holi
Holi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রং খেলতে মজা লাগে ঠিকই কিন্তু তার সঙ্গে একটা ভয়ও থাকে। এই বুঝি রং চোখে চলে গেল! আর সেক্ষেত্রে হতে পারে মারাত্মক বিপদ! তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করে রঙ খেলুন। দোল খেলতে গিয়ে হঠাৎ করে চোখে রং ঢুকলে কি করবেন তা জেনে রাখুন 

প্রথমত, ক্যামিকাল যুক্ত রঙের বদলে প্রাকৃতিক উপায়ে তৈরি রং দিয়ে দোল খেলুন। তাতে বিপদের ঝুঁকি অনেকটাই কম থাকে।

দ্বিতীয়ত, চোখে রং ঢুকলে হাত দিয়ে ঘষাঘষি না করে চোখে ঠাণ্ডা জলের ঝাপটা দিন। অনেকক্ষণ ধরে চোখে জলের ঝাপটা দিয়ে চোখ পরিষ্কার করে নিন।

তৃতীয়ত, রং খেলার সময় চোখে প্রোটেক্টিভ গ্লাস পরে নিতে পারেন। কন্ট্যাক্ট লেন্স পরে কিন্তু রং খেলা একেবারেই চলবে না। প্রয়োজনে সানগ্লাস ব্যবহার করতে পারেন।

অবশ্যই মনে রাখবেন রং খেলার সময় কারো চোখের দিকে তাক করে রঙ ছুড়বেন না সেক্ষেত্রে চোখ অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। রং খেলার পরে যদি চোখ খুব জ্বালা করে, তাহলে দেরি না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন ।

You might also like!