Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

Life Style News

2 years ago

Hair Serum: হেয়ার সিরাম আসলে কি দিয়ে তৈরি জানেন?

Hair Care (File Picture)
Hair Care (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  শুধু তো চুলের জট ছাড়ানো নয়। এ ছাড়াও সিরামের অনেক কাজ রয়েছে। আর্দ্রতা বজায় রাখা, রুক্ষ চুল বশে রাখা, চুলের ডগা ফাটার মতো সমস্যা দূর করতে সাহায্য করে সিরাম। তাপ থেকে চুলে যে ধরনের ক্ষতি হয়, তা-ও রুখে দিতে পারে। আসলে সিরাম তৈরি হয় তরল সিলিকন দিয়ে। সঙ্গে আরও বেশ কিছু রাসায়নিক এবং সুগন্ধিও থাকে। তেল বা ক্রিমের মতো ঘন, চটচটে নয়। সিরাম বরং একটু পিচ্ছিল ধরনের। চুল জটমুক্ত করার জন্য ভেজা চুলে সিরাম ব্যবহার করার পরামর্শ দেন অনেকেই। নিয়মিত ব্যবহার করলে চুল হয়ে ওঠে রেশমের মতো মসৃণ। জট পড়ে না। আঁচড়াতে গিয়ে সহজে ছিঁড়েও যায় না। এমনকি, ভেজা চুলে বাইরে বেরোনোর আগেও সিরাম মেখে নিতে হয়। রোদ, ধোঁয়া, ধুলো, দূষণের হাত থেকেও চুলকে রক্ষা করা যায়। চুলের জেল্লা বজায় রাখতেও সাহায্য করে।

চুলের সিরাম কি সকলের জন্যেই?

জট পড়তে পারে সোজা, কোঁকড়া বা ঢেউ খেলানো যেকোনো চুলেই পড়তে পারে জট। চুল খুলে বাইরে বেরোলে উসকো খুসকো হয়ে যেতে পারে চুল। এই ধরনের সমস্যা এড়াতে সাহায্য করে সিরাম। তাই যে কোনও ধরনের চুলেই সিরাম ব্যবহার করা যায়। তবে চুলের জট ছাড়ানোর সিরাম কিন্তু মাথার ত্বকে মাখা যায় না। তাই শ্যাম্পু, কন্ডিশনার মাখার পর সিরাম মাখার সময়ে সতর্ক থাকতে হবে। চুল যদি অতিরিক্ত তৈলাক্ত হয়, সে ক্ষেত্রে রোজ সিরাম না মাখলেও চলে। বাজারে বিভিন্ন ধরনের সিরাম কিনতে পাওয়া যায়। যে ভাবে চুলের ধরন কিংবা সমস্যা বুঝে তেল, শ্যাম্পু বা কন্ডিশনার কেনেন, সেই ভাবেই সিরাম বেছে নিতে হবে।

কী ভাবে ব্যবহার করবেন হেয়ার সিরাম?

শ্যাম্পু, কন্ডিশনার মাখার পর চুলে কিছু ক্ষণ তোয়ালে জড়িয়ে রাখুন। এ বার হাতে কয়েক ফোঁটা সিরাম নিন। দু’হাতের তালুতে ভাল করে ঘষে নিয়ে চুলে ভাল করে সিরাম মেখে নিন। হালকা ভিজে থাকতে থাকতেই কিন্তু সিরাম মাখতে হবে। মাথার ত্বকে যেন সিরাম না লাগে, সে দিকেও নজর রাখতে হবে।


You might also like!