Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

Life Style News

3 years ago

Diet Advice:গরমে খাদ্যের পরামর্শ

Diet advice in summer
Diet advice in summer

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃএবছর প্রায় সমস্ত নিয়ম ভেঙে প্রবল গরমে দিশেহারা আমরা সবাই। এই সময় আমাদের কোন ধরনের খাওয়া উচিত তা নিয়ে পরামর্শ পুষ্টিতত্ত্ববিদেরা। তাঁরা বলছেন , বাঙালির রান্না মানে সে এক এলাহি ব্যাপার। সাধারণ দিনের দুপুরের রান্নাও বেশ তেলঝাল দিয়ে রাঁধতেই অভ্যস্ত অনেকে। তবে শরীর ভালো রাখতে গেলে কিছু বিষয়ে খেয়াল না রাখলেই নয়। 

১) তেল কম: রান্নার জন্য গরমে তেল কম ব্যবহার করুন। গরমে দুপুরের রান্নায় তেল কম থাকলে শরীরের উপকার। আমাদের পাকস্থলি সহজে তেল হজম করতে পারে না। ফলে হাঁসফাঁস করতে থাকে সারা শরীর।

২) মশলা কম: সুস্বাদু করে তুলতে নানারম মশলা দিয়ে রাঁধা হয় এক একটা পদ। তবে সেসব রাতের জন্যই তোলা থাক! দুপুরে মশলা কম দিয়ে রাঁধুন। 

৩) অল্প খাবার: গরম যত বাড়ে তত শরীরের হজমের যন্ত্র ঠিকমতো কাজ করতে পারে না। তাই বেশি খাবারের চাপ দেবেন না শরীরে। অল্প খান। ভালো থাকুন। যেটুকু না খেলেই নয়, সেটুকুই খান। 

৪) জল বেশি এমন পদ: জল বেশি সবজি রাখুন পাতে। এছাড়াও জল বেশি এমন পদ যেমন ডাল, ঝোল প্রকৃতির রান্না। এছাড়াও খাবারের শেষে পেট ঠান্ডা রাখে এমন পদও বানাতে পারেন।

৫) জল খান: খাবার খাওয়ার ৩০ মিনিট আগে ও পরে জল খান অবশ্যই। এতে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে। শরীর সহজে গরম হবে না। 

আর শেষে ওনারা বলছেন,গরম যতটা সম্ভব এড়িয়ে চলুন।


You might also like!