Breaking News
 
Sharadwat Mukhopadhyay Statement: চিকিৎসকদের ৯৬ ঘণ্টা টানা ডিউটির নির্দেশ? বিতর্কের মাঝে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী Ration scam: মন্ত্রীর সামনে কান ধরে ওঠবস, তবু শেষরক্ষা হল না! অনিয়মের অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার Suruchi Sangha: দুর্গাপুজোর আগেই সুরুচিতে পালাবদল, ‘বিশ্বাস ব্রাদার্স’দের সরিয়ে নতুন কমিটির দায়িত্বে বিজেপি বিধায়ক Suvendu Adhikari: শ্রাবণ মাসে নতুন আয়োজন সরকারের,পুণ্যার্থীদের স্বাগত জানাতে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির পরিকল্পনা TMC 21 July: ধর্মতলায় জমায়েত বন্ধ কেন? পুলিশের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে মমতাপন্থী তৃণমূল Rajya Sabha Nomination: পদ্ম প্রতীকে ফের রাজ্যসভায় ফেরার প্রস্তুতি, শুভেন্দু-শমীককে পাশে নিয়ে মনোনয়ন সুখেন্দুদের

 

Life Style News

1 month ago

Roof Protection: ভ্যাপসা গরমে ফাটল, কালবৈশাখীতে চুঁইয়ে জল! বর্ষার আগেই ভরসা হোক আধুনিক ‘রুফ কোটিং’

Berger's HomeShield Roof Kool & Seal
Berger's HomeShield Roof Kool & Seal

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  জ্যৈষ্ঠের দাবদাহ, তার মাঝেই আচমকা কালবৈশাখীর ঝড়-বৃষ্টি—এই খামখেয়ালি আবহাওয়ায় সবচেয়ে বেশি ধকল যায় বাড়ির ছাদের উপরেই। দিনের পর দিন তীব্র রোদ আর প্রবল বৃষ্টির চাপে অজান্তেই ক্ষতিগ্রস্ত হতে শুরু করে কংক্রিটের গঠন। প্রথমে হয়তো ছাদ থেকে ফোঁটা ফোঁটা জল পড়ে, দেওয়ালে সামান্য ড্যাম্প দেখা দেয়। অনেকেই বিষয়টিকে তেমন গুরুত্ব দেন না। কিন্তু এই সামান্য অবহেলাই ভবিষ্যতে বড় বিপদের কারণ হতে পারে।

তাই এখন থেকেই প্রয়োজন ছাদের সঠিক সুরক্ষা। আধুনিক ‘রুফ কোটিং’ প্রযুক্তি বর্তমানে অনেক গৃহস্থের কাছেই ভরসার জায়গা হয়ে উঠেছে। বিশেষ করে এমন কোটিং, যা একদিকে ছাদকে বৃষ্টির জল থেকে রক্ষা করে, অন্যদিকে অতিরিক্ত তাপ শোষণও কমায়। ফলে ঘরের ভিতর তুলনামূলক ঠান্ডা থাকে এবং ছাদের আয়ুও বাড়ে। এই পরিস্থিতিতে বার্জার পেইন্টসের Berger Paints ‘রুফ কুল অ্যান্ড সিল’ প্রযুক্তি নিয়ে আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। 

∆ কেন বার্জারের ‘রুফ কুল অ্যান্ড সিল’?

সাধারণত পুরনো বা নতুন ছাদে ছোট ফাটল থাকলে বর্ষার জল চুঁইয়ে ভেতরে ঢোকে। এতে শুধু বাড়ির রঙের ক্ষতি হয় না, কাঠামোও দুর্বল হয়ে পড়ে। আবার সূর্যের অতিবেগুনি রশ্মি ছাদকে সরাসরি উত্তপ্ত করে তোলে। ফলে ঘরের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যায়। প্রথাগত ওয়াটারপ্রুফিং অনেক সময় এই দ্বিমুখী সমস্যার মোকাবিলা করতে পারে না।

বার্জার হোমশিল্ড রেঞ্জের এই প্রোডাক্টটি মূলত একটি ফাইবার রিইনফোর্সড লিকুইড মেমব্রেন। এটি তৈরি হয়েছে উন্নত পিইউ-অ্যাক্রাইলিক হাইব্রিড পলিমার দিয়ে। এর বিশেষত্ব হল এর ন্যানো-ফাইবার প্রযুক্তি। এটি ছাদে এমন একটি ইলাস্টোমেরিক আস্তরণ তৈরি করে, যা জলকে একবিন্দুও ভেতরে ঢুকতে দেয় না।

∆ কী কী সুবিধা পাবেন?

১. জলরোধী সুরক্ষা:  বর্ষার প্রবল বৃষ্টিতেও ছাদ দিয়ে জল পড়ার কোনও ভয় থাকে না। এটি একটি বিরামহীন জলরোধী আস্তরণ তৈরি করে।

২. তীব্র গরম থেকে মুক্তি:  এই কোটিং সূর্যের তাপ প্রতিফলিত করে ছাদকে ঠান্ডা রাখে। ফলে ঘরের তাপমাত্রা অনেকটাই কমে আসে এবং এসি-র খরচও সাশ্রয় হয়।

৩. দীর্ঘস্থায়িত্ব:  ফাইবারের উপস্থিতির কারণে এই আস্তরণ সহজে ফাটে না বা নষ্ট হয় না। এটি দীর্ঘ সময় বাড়ির দেওয়াল ও ছাদকে নতুনের মতো রাখে।

৪. সহজ প্রয়োগ:  তরল অবস্থায় পাওয়া যায় বলে যেকোনও আকৃতির ছাদে এটি খুব সহজে ব্যবহার করা সম্ভব।

∆ এই পরামর্শ মেনে চলুন—  বাড়িকে ড্যাম্প ও গরম থেকে বাঁচাতে বর্ষা আসার আগেই ছাদের ‘রুফ কোটিং’ করিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ। বার্জার পেইন্টসের এই আধুনিক প্রযুক্তি একদিকে যেমন আপনার ঘরকে রাখবে খটখটে শুকনো, অন্যদিকে পকেটের খরচও বাঁচাবে অনেকটা। তাই আর দেরি না করে আজই বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং নিশ্চিন্তে উপভোগ করুন বর্ষার মরশুম। আপনার প্রিয় বাড়ি থাকুক সুরক্ষিত ও শীতল।

বিস্তারিত পড়ুন:

https://www.bergerpaints.com/products/waterproofing/homeshield-roof-kool-and-seal

You might also like!