Life Style News

1 hour ago

Monsoon Food Safety: বর্ষায় শাকসবজি কিনছেন? সুস্থ থাকতে বাজারে যাওয়ার আগে জেনে নিন এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি

Monsoon Vegetables Gealth Tips
Monsoon Vegetables Gealth Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বর্ষাকালে বাজারে গেলেই চোখে পড়ে টাটকা সবুজ শাকসবজির সমারোহ। রঙিন ও সতেজ সবজি দেখে অনেকেই একসঙ্গে বেশি কিনে ফেলেন। কিন্তু এই সময় সব ধরনের শাকসবজি খাওয়া বা বাড়িতে নিয়ে আসা নিরাপদ নয়। অতিরিক্ত আর্দ্রতার কারণে অনেক সবজিতে সহজেই জীবাণু, ছত্রাক ও কীটপতঙ্গের আক্রমণ হয়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই বর্ষার মরশুমে কোন শাকসবজি খাওয়া উপকারী এবং কোনগুলি এড়িয়ে চলা উচিত, সে সম্পর্কে আগে থেকেই সচেতন থাকা জরুরি। সামান্য সতর্কতাই এই সময় পেটের সংক্রমণ ও নানা স্বাস্থ্যসমস্যা থেকে আপনাকে দূরে রাখতে পারে।

* বর্ষায় পোকামাকড়ের উপদ্রব বাড়ে। তাই ভুলেও পালং শাক খাবেন না। যদি শাক খান তবে চেষ্টা করুন ভালো করে ধুয়ে নেওয়ার। গরম জলে ভাপিয়ে জল ফেলেও দিতে পারেন। নইলে পেটের সমস্যা দেখা দিতে পারে।

* এই সময়ে ফুলকপি ও বাঁধাকপির মধ্যের পোকার দেখা পাওয়া যায় বেশি। তাই বর্ষার আর্দ্র আবহাওয়ায় ভুলেও এই দু’টি জিনিস খাবেন না।

* মাশরুম দিয়ে নানা পদ পান্না হয়। যা দেখে বেশ ভালোই লাগে। তবে বর্ষায় মাশরুম শরীরের জন্য হয়ে উঠতে পারে বিপজ্জনক। বর্ষায় তাই মাশরুম না খাওয়াই ভালো। আর খেলে অত্য়ন্ত যত্ন নিয়ে ধোওয়া প্রয়োজন।

* এই সময়ে আলুতে শিকড় বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যার ফলে আলুতে সোলানাইন বেড়ে যায়। যা অনিদ্রা, মাথাব্যথা এবং পেটের সমস্যার কারণ হয়ে উঠতে পারে। তাই আলু কেনার ক্ষেত্রে বিশেষ সতর্ক হওয়া প্রয়োজন।

* এখন প্রশ্ন হল তবে পেট ভালো রাখতে ভরা বর্ষায় কী খাবেন। রইল সেই তালিকা। বর্ষার মরশুমে লাউ, ঝিঙে, বিনস খেতে পারেন।

যার ফলে হজমের সমস্যার সম্ভাবনা থাকে না। পেটের সমস্যা হওয়ার আশঙ্কাও এড়ানো সম্ভব।


You might also like!