Breaking News
 
Sharadwat Mukhopadhyay Statement: চিকিৎসকদের ৯৬ ঘণ্টা টানা ডিউটির নির্দেশ? বিতর্কের মাঝে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী Ration scam: মন্ত্রীর সামনে কান ধরে ওঠবস, তবু শেষরক্ষা হল না! অনিয়মের অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার Suruchi Sangha: দুর্গাপুজোর আগেই সুরুচিতে পালাবদল, ‘বিশ্বাস ব্রাদার্স’দের সরিয়ে নতুন কমিটির দায়িত্বে বিজেপি বিধায়ক Suvendu Adhikari: শ্রাবণ মাসে নতুন আয়োজন সরকারের,পুণ্যার্থীদের স্বাগত জানাতে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির পরিকল্পনা TMC 21 July: ধর্মতলায় জমায়েত বন্ধ কেন? পুলিশের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে মমতাপন্থী তৃণমূল Rajya Sabha Nomination: পদ্ম প্রতীকে ফের রাজ্যসভায় ফেরার প্রস্তুতি, শুভেন্দু-শমীককে পাশে নিয়ে মনোনয়ন সুখেন্দুদের

 

Life Style News

2 months ago

Watermelon Storage Tips: গরমে তরমুজ কিনছেন বেশি? স্বাদ ও রস বজায় রাখতে জানুন সংরক্ষণের সঠিক উপায়

Fresh Watermelon Storage Tips
Fresh Watermelon Storage Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  গ্রীষ্ম মানেই বাজারজুড়ে রসালো তরমুজের সম্ভার। বছরের অন্যান্য সময়েও এখন তরমুজ পাওয়া যায় ঠিকই, তবে দাবদাহের দিনে ঠান্ডা তরমুজের স্বাদ যেন আলাদাই। তাই বাজারে বড়সড় টাটকা তরমুজ দেখলেই অনেকেই একসঙ্গে দু’-তিনটি কিনে ফেলেন। কিন্তু সমস্যা দেখা দেয় কয়েকদিন পরেই। ঠিকভাবে সংরক্ষণ না করলে তরমুজ ধীরে ধীরে রস হারিয়ে শুকনো ও বিস্বাদ হয়ে যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, গোটা তরমুজ দীর্ঘদিন ভালো রাখতে হলে সরাসরি রোদ এড়িয়ে ঠান্ডা ও শুকনো জায়গায় রাখা জরুরি। ঘরের স্বাভাবিক তাপমাত্রায় কয়েকদিন ভালো থাকলেও অতিরিক্ত গরমে তা দ্রুত নষ্ট হতে পারে। তাই তাপমাত্রা বেশি থাকলে ফ্রিজে রাখাই নিরাপদ। তবে কাটা তরমুজ কখনও খোলা অবস্থায় রাখা উচিত নয়। এতে ফলের জলীয় অংশ দ্রুত শুকিয়ে যায় এবং বাইরের গন্ধও শুষে নিতে পারে।

∆ গোটা তরমুজ ফ্রিজে ঢোকানোর দরকার নেই: 

তরমুজ যদি কাটা না হয়ে থাকে, তবে তা ফ্রিজে ঢোকানোর কোনও প্রয়োজন নেই। বাড়ির যে কোনও ঘরের শীতল কোণে, যেখানে সূর্যের আলো সরাসরি পৌঁছতে পারে না, সেখানে গোটা তরমুজ দিব্যি দুই সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করা যায়। সরাসরি মেঝের উপর না রেখে, কাপড় বা শতরঞ্চি বিছিয়ে দেওয়া যায়। তবে প্লাস্টিক ভুলেও নয়, কারণ এতে তরমুজ ভেপসে যেতে পারে। তবে দীর্ঘদিন রাখতে হলে, অবশ্যই মাঝে মাঝে বুড়ো আঙুল দিয়ে তরমুজের গা টিপে দেখতে হবে, কোনও অংশ নরম হয়ে যাচ্ছে কি না।

∆ কাটা ফল হিমায়িত না করলে দেখা দেবে সমস্যা: 

কিন্তু তরমুজের কেটে ফেলা টুকরো যদি খাওয়া না হয়, তবে চটজলদি ফ্রিজে ঢোকাতে হবেই। এয়ারটাইট কৌটো হলে সবচাইতে ভালো। তরমুজ খণ্ডের দু’টি স্তরের মাঝে বাটার পেপার বা পার্চমেন্ট পেপার রাখতে পারলে এ কাজে আরও সুবিধে হয়।

∆ ওয়াটারমেলন কিউব রয়ে যায় দীর্ঘদিন: 

যদি আরও দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণের ইচ্ছে থাকে, তবে আইসকিউবের মতো ছোট টুকরোয় কেটে নিতে হবে তরমুজ। একটা ট্রে-তে ছড়িয়ে সাজিয়ে তা একেবারে জমাট বরফ করতে হবে ডিপ ফ্রিজারে ঢুকিয়ে। শক্ত ডেলার মতো হয়ে গেলে, ফলের আঠালো ভাব চলে যাবে। তখন এয়ারটাইট প্যাকেটে ভরে আবারও ডিপ ফ্রিজারে রেখে দেওয়া যাবে তরমুজ। এই কিউব পরবর্তীকালে গ্রেট করে গোলা-আইসক্রিমের মতো খাওয়া যাবে, অথবা বানানো যাবে সুস্বাদু শরবত।

অনেকেই মনে করেন, বেশি তরমুজ কিনে রাখলে বারবার বাজারে যেতে হয় না। কিন্তু সঠিক নিয়ম না মানলে সেই তরমুজই কয়েকদিনের মধ্যে স্বাদ হারিয়ে ফেলে। তাই শুধু ভালো তরমুজ কেনাই নয়, তা ঠিকভাবে সংরক্ষণ করাও সমান গুরুত্বপূর্ণ। গরমের দিনে ঠান্ডা, মিষ্টি ও রসালো তরমুজের আসল আনন্দ উপভোগ করতে হলে এই ছোটখাটো বিষয়গুলির দিকে নজর রাখাই শ্রেয়।   

You might also like!