Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

"যদি এদের মানবিকতা থাকত এই কার্নিভ্যালের সিদ্ধান্ত স্থগিত রাখত"— রুদ্রনীল ঘোষ

"যদি এদের মানবিকতা থাকত এই কার্নিভ্যালের সিদ্ধান্ত স্থগিত রাখত"— রুদ্রনীল ঘোষ
"যদি এদের মানবিকতা থাকত এই কার্নিভ্যালের সিদ্ধান্ত স্থগিত রাখত"— রুদ্রনীল ঘোষ

 

কলকাতা, ৮ অক্টোবর : “মাল নদীতে বিসর্জনের সময় আট জনের মৃত্যু হয়েছিল। যদি এদের মধ্যে মানবিকতা থাকত সেক্ষেত্রে ওরা এই কার্নিভ্যালের সিদ্ধান্ত স্থগিত রাখত।”এই ভাষাতেই কার্নিভ্যালের সমালোচনা করলেন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। তিনি বলেন, “বিভিন্ন দুর্নীতিকে আড়াল করতে তৃণমূল অন্যরকম প্রচার চালাচ্ছে। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। অদ্ভূত প্রচার। কার্নিভ্যাল বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক। বিষয়টি সরকারি খরচে তৃণমূলের প্রচারের মতো।রাজ্য সরকারের উপর বিপুল ঋণের বোঝা রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের উপর প্রায় ছয় লাখ কোটি টাকার ঋণ রয়েছে। দুই লাখ কোটি টাকা ঋণ বামেদের আমলে করা হয়েছিল। আর এরা মাত্র কয়েকদিনে অপরিকল্পিত রাজ্য পরিচালনা এবং তৃণমূলকে দেদার চুরি করার বন্দোবস্ত করে দেওয়া ঋণের এই বিপুল অংক দাঁড়িয়েছে। যেখানে রাজ্য মাইনে দিতে পারছে না, চাকরি দিতে পারছে না, সেখানে জেলায় জেলায় কার্নিভালের হিডিক শুরু হয়েছে। বিষয়টি পশ্চিমবঙ্গের অর্থনীতিকে আরও খাদে ঠেলে দেওয়া।”

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…