Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

পুজোর মুখে রাজ্যে ডেঙি নিয়ে দুশ্চিন্তা

Dangue Fear Up rise in kolkata
Dangue Fear Up rise in kolkata

 

কলকাতা, ২৭ সেপ্টেম্বর : রাজ্যের ডেঙ্গির প্রকোপ প্রতিনিয়ত বেড়েই চলেছে। করোনার পরেই রাজ্যে এখন ডেঙ্গি নিয়ে উদ্বেগে স্বাস্থ্য দফতর। গত ৪৮ ঘন্টায় ডেঙ্গিতে দু’জনের মৃত্যুর খবর মঙ্গলবার পাওয়া গেল।

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের ২৬ বছরের মৌমিতা ভট্টাচার্য নামে এক তরুণী ডেঙ্গি আক্রান্ত হয়ে মারা যান। হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফলতির অভিযোগ এনেছে পরিবারের সদস্যরা।পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২৪ সেপ্টেম্বর মৌমিতার ডেঙ্গি ধরা পড়ে। তাঁকে সোনারপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের পরিষেবা ও চিকিৎসা যথাযথ ছিল না বলে অভিযোগ পরিবারের। তবে এ বিষয় নিয়ে কিছু বলতে চাইনি হাসপাতাল কতৃপক্ষ। কয়েক বছর আগেই তাঁর বিয়ে হয়েছিল। পুজোর আগে মৌমিতার মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার পরিজনেরা।

এদিকে, হাওড়ায় ফের ডেঙ্গির কবলে মৃত্যু। হাওড়ার বেলুড়ের ধর্মতলা রোডে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল ৭৪ বছরের কল্পনা দে-এর। গত ২১ সেপ্টেম্বর তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ২৫ তারিখ মৃত্যু হয় ওই বৃদ্ধার। উল্লেখ্য, সোমবারই হাওড়ায় এক অনুষ্ঠানে এসে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, হাওড়া তথা বালিতে ডেঙ্গি নিয়ন্ত্রণে। ঠিক তাঁর আগের দিন এই বৃদ্ধা। স্বাভাবিকভাবেই পরিবারের সদস্যরা বালি পুরসভার কাজকর্মে প্রচণ্ড ক্ষুব্ধ। এখনও পর্যন্ত বালি পৌরসভা অঞ্চলে এই নিয়ে তিনজন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মারা যান। বেলুড়ের ভোট বাগান অঞ্চলে গত ৬ ও ৮ সেপ্টেম্বর এক যুবক ও শিশুর মৃত্যু হয়।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…