Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Suvendu Adhikari: মানুষ কী করবে তা ঠিক করার মমতা বন্দ্যোপাধ্যায় কে?, কটাক্ষ শুভেন্দুর

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

বাগডোগরা, ১০ সেপ্টেম্বর : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, "মানুষ কী করবে তা ঠিক করার কে উনি?" তিনি অভিযোগ করেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় একটিও সত্য কথা বলেন না এবং উৎসবে ফিরে আসার যে আহ্বান তিনি জানিয়েছেন, তা অনর্থক।

বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, "এইবার লোকসভা ভোটে ৫৪ শতাংশ মানুষ তাঁর (মমতা বন্দ্যোপাধ্যায়ের) বিরুদ্ধে ভোট দিয়েছেন। তিনি এখন মাইনোরিটি মুখ্যমন্ত্রী। তাই বাঙালি কী করবে, সেটা ঠিক করার উনি কেউ নন। চিকিৎসকরা কী করবেন, তা তাঁরাই সিদ্ধান্ত নেবেন। তাঁদের বিবেক ও সাহসিকতার উপর আমাদের পূর্ণ আস্থা আছে। এই লড়াই চিকিৎসকরা শেষ পর্যন্ত চালিয়ে যাবেন বলে আমরা আশা করি।"

তিনি আরও বলেন, "মানুষের জন্য আইন তৈরি হয়, আর মানুষ যদি মনে করে সেই আইন তাদের পক্ষে যাচ্ছে না, তবে তারা যে কোনও সিদ্ধান্ত নিতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলায় পুলিশকে গুন্ডায় পরিণত করেছেন।"

শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে, "আমরা আগেই বলেছি শিক্ষায় দুর্নীতি হয়েছে, যা খাদ্যের থেকেও বেশি। এবার স্বাস্থ্য খাতে দুর্নীতিরও তথ্য সামনে আসবে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালও এর ব্যতিক্রম নয়।"

You might also like!