kolkata

2 years ago

Kolkata Traffic Update: রাস পূর্ণিমায় কি বলছে শহরের ট্রাফিক?

Kolkata City Traffic (File Picture)
Kolkata City Traffic (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আজ রাস পূর্ণিমা, গুরু নানক জয়ন্তী। সেই উপলক্ষে ছুটি স্কুল, কলেজ ও সরকারি দফতর। কিন্তু, সপ্তাহের শুরুর দিনে ছুটি নেই বাকি শহরের। বেসরকারি সংস্থা হোক বা ব্যবসা সোমবার কাজের দিনে কর্মক্ষেত্রের উদ্দেশে বেরোতে হচ্ছে সিংহভাগ শহরবাসীকেই। বাড়ির বাইরে বেরনোর আগে জেনে নিন শহরের রাস্তার হাল হকিকত।

ট্রাফিক কন্ট্রোলরুম সূত্রে খবর, সোমবার সকালে একদম স্বাভাবিক যান চলাচল। কোথাও কোনও দুর্ঘটনার খবর নেই। সরকারি অফিস সহ স্কুল, কলেজেও ছুটি থাকায় অন্যদিনের থেকে ফাঁকা শহরের পথঘাট। গাড়ির সংখ্যা সামান্য কম। বাসেও নেই তেমন ভিড়।

তবে ট্রাফিক পুলিশ সূত্রে খবর, এদিন শহরে একাধিক কর্মসূচি রয়েছে। রাস পূর্ণিমা উপলক্ষে শহরের পথে একাধিক রাস শোভাযাত্রা বেরনোর কথাও রয়েছে। এই শোভাযাত্রাগুলি দেখতে নির্দিষ্ট রাস্তার দুপারে ভিড় জমিয়ে অপেক্ষা করেন মানুষ। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ একটি শোভাযাত্রা বের হবে ১৩৯ নম্বর কটন স্ট্রিট, বদ্রীদাস মন্দির থেকে। সেই শোভাযাত্রা রবীন্দ্র সরণী, বিডন স্ট্রিট, এপিসি রোড, নিরোদ বিহারী মল্লিক রোড হয়ে ঘুরে আবার ফিরে আসবে বদ্রীনাথ মন্দিরে। এই শোভাযাত্রা চলাকালীন এই রাস্তায় বন্ধ থাকবে যান চলাচল। প্রয়োজন মতো যান ঘুরিয়ে ট্রাফিক সচল রাখতে সচেষ্ট পুলিশ। কিন্তু ভোগান্তি এড়াতে ওই রাস্তা দুপুর পর্যন্ত এড়িয়ে যাওয়াই ভালো।

You might also like!