Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Weather Forecast : কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ নিয়ে ফের হাওয়া অফিসের বড়ো আপডেট! জেনে নিন বিস্তারে

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ২০ ফেব্রুয়ারি : কলকাতায় আরও কমল ঠান্ডা, ফের চড়ল তাপমাত্রার পারদ। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২১.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এদিন মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। কলকাতায় শীত আর নেই, ভোরের দিকে শুধু অনুভূত হয়েছে মৃদু ঠান্ডা। যদিও, গ্রাম বাংলায় এখনও ঠান্ডা অনুভূত হচ্ছে।

ঘূর্ণাবর্তের জেরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী, নতুন করে পারদ-পতনের আপাতত কোনও সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আপাতত কয়েক দিন শীত শীত ভাব বজায় থাকলেও তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে। উত্তর এবং দক্ষিণবঙ্গের কিছু জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকারও পূর্বাভাস রয়েছে।


You might also like!