Weather Forcast : শীতের শিরশিরানিতে কাঁপছে গ্রাম বাংলা, দক্ষিণবঙ্গজুড়ে তাপমাত্রা ক্রমেই নিম্নমুখী

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ১৬ নভেম্বর : জাঁকিয়ে শীত হয়তো আর খুব বেশি দূরে নয়, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ধাপে ধাপে নামছে তাপমাত্রার পারদ। আগামী সপ্তাহেই রাজ্যের সব জেলায় পারদ আরও কমার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, চলতি সপ্তাহে দার্জিলিং ও কালিম্পঙ ছাড়া উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। বুধবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির সেলসিয়াসের নীচেই ছিল। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা বুধবার ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতার পাশাপাশি তাপমাত্রার পতন অব্যাহত দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও। এ ছাড়া, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বেশ খানিকটা কমে গিয়েছে। আগামী কয়েক দিন তাপমাত্রা এমনই থাকবে বলে জানিয়েছেন আবহবিদরা। শীত শীত ভাব বজায় থাকবে শহর ও শহরতলিতে। আগামী কয়েক দিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় রাতের তাপমাত্রা কমতে পারে। উত্তুরে হাওয়া প্রবেশ করছে, ফলে জাঁকিয়ে শীত পড়তে আর খুব বেশি দেরি নেই। দুই বঙ্গেই ক্রমশ তাপমাত্রা নামতে শুরু করেছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…