Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Weather Forecast : তিলোত্তমার পারদ পৌঁছল ২৩.৩ ডিগ্রিতে, সকালের মৃদু ঠান্ডা উধাও হচ্ছে বেলা বাড়তেই

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ১ মার্চ : আপাতত ২৩ ডিগ্রির ঘরেই থাকল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ২৩.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এদিন ভোরের দিকে মৃদু ঠান্ডা থাকলেও, বেলা বাড়তেই ধীরে ধীরে বেড়েছে গরম। সকালের মৃদু ঠান্ডা উধাও হয়েছে বেলা বাড়তেই, আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুকনো থাকবে। বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। মার্চে গরম ক্রমশ বাড়তে থাকবে। রঙের উৎসব দোল ও হোলি এবার গরমেই কাটতে পারে, সেই সময় তাপমাত্রা ৩৫ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে। ফলে দোলের সময়ে যে মনোরম পরিবেশ একটা পাওয়া যায়, তা এবার একেবারেই থাকছে না। প্রবল গরমেই বসন্ত উৎসব পালন করতে হবে দক্ষিণবঙ্গের মানুষজনকে।


You might also like!