Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

UNESCO: রাজ্যের শিক্ষাব্যবস্থাকে সহায়তা করতে চায় ইউনেস্কো

UNESCO wants to help the education system of the state
UNESCO wants to help the education system of the state

 

কলকাতা, ৮ মার্চ : রাজ্যের শিক্ষাব্যবস্থায় সামিল হওয়ার আগ্রহ নিয়ে ইউনেস্কোর চিঠি পেল নবান্ন। রাজ্যের শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চায় ইউনেস্কোর ইন্সটিটিউট ফর লাইফ টাইম লার্নিং। সূত্রের খবর, তাদের প্রস্তাবে রাজি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

ইতিমধ্যে নবান্নের উচ্চপদস্থ আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। নবান্ন সূত্রের দাবি, চলতি সপ্তাহেই বৈঠকে হতে পারে দু’পক্ষের মধ্যে। ইউনেস্কোর ইন্সটিটিউট ফর লাইফ টাইম লার্নিং দেশ-বিদেশে শিক্ষাপ্রসারের কাজ করে। বিশেষত প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে বুনিয়াদি শিক্ষা সহ শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের কী প্রয়োজন, সেই বিষয় সুপারিশ ও পরামর্শ দিয়ে থাকে তারা। জানা গিয়েছে, বাংলার বুনিয়াদি শিক্ষার সঙ্গে জুড়তে চায় তারা।

রাজ্য সরকার ছাত্রছাত্রীদের জন্য একাধিক সামাজিক প্রকল্প এনেছে। যার উপকার পৌঁছে যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। সেই সমস্ত সামাজিক প্রকল্পকে অগ্রাধিকার দিয়ে রাজ্যের শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চায় তারা। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে এই ইচ্ছের কথা ব্যক্ত করেছে ইউনেস্কো। এরপরই তড়িঘড়ি পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।


You might also like!