Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Television channels : মিলল সমাধান সূত্র, আজ থেকেই ফিরতে পারে টিভি চ্যানেলগুলি

TV channels can return from today
TV channels can return from today

 

কলকাতা, ২৩ ফেব্রুয়ারি  : স্বস্তির খবর দেশের টিভি দর্শকদের জন্য। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে বিভিন্ন এমএসও, কেবল অপারেটর ও চ‌্যানেল সম্প্রচার সংস্থাগুলির এই বৈঠকে সমাধানসূত্র বেরিয়েছে বলে খবর। কেবল অপারেটরদের একটি সূত্রের দাবি, সব কিছু ঠিকঠাক চললে আজ, বৃহস্পতিবার থেকেই টেলিভিশন সেটে ফিরতে চলেছে জনপ্রিয় চ‌্যানেলগুলি।

কলকাতা হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে এ বিষয়ে আবেদনের শুনানি হয়। চ্যানেলের মাশুল বৃদ্ধির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই শহরের কেবল অপারেটরদের এক সংস্থার পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছিল। এদিকে আদালতের সিদ্ধান্তের অপেক্ষা না করেই সমস‌্যা যাতে মেটানো যায়, তার জন‌্য উদ্যোগ নেয় কেন্দ্রীয় সরকার।

উল্লেখ্য, শনিবার থেকেই টিভি দেখতে গিয়ে সমস্যায় পড়েছিলেন বহু দর্শক। টিভি খুললেও দেখা যাচ্ছিল না একাধিক চ্যানেল। অবশেষে এল সুখবর।


You might also like!